Friday, May 15, 2026

গাজা থেকে মু.ক্ত ২৪, ইজরায়েলি কা.রাগার থেকে ৩৯ জন মহিলা ও শিশুর মু.ক্তি!

Date:

Share post:

দু মাস ধরে চলতে থাকা ইজরায়েল বনাম হামাস যুদ্ধে অবশেষে মিলল সাময়িক বিরতি। চুক্তি মেনে দুই প্রান্ত থেকেই আটক বন্দিদের মুক্তি দেওয়া হল। শুক্রবার থেকেই চারদিনের অস্ত্রবিরতি শুরু হয়েছে। যদিও এর কিছু সময় পরেই গাজা (Gaza) সংলগ্ন দুটি ইজরায়েলি গ্রামের বাসিন্দাদের সতর্ক করে প্রশাসন। দুই গ্রামে রকেট হামলা করতে পারে হামাস, এমনি আশঙ্কা ইজরায়েলের। সংঘর্ষবিরতির আগে হাসপাতাল লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল, পালটা অভিযোগ এনেছে হামাস। এই আবহে গাজা থেকে মুক্ত ১৩, ইজরায়েলি তেল আভিভ কারাগার থেকে ৩৯ জন মহিলা ও শিশুকে মুক্তি দেওয়া হল। গতকাল সন্ধ্যা থেকেই এই প্রক্রিয়া শুরু হয়।

কাতারের বিদেশ মন্ত্রক সূত্রে খবর চারদিনেই মুক্তি দেওয়া হবে ৫০ জন পণবন্দিকে। ইজরায়েলের জেলে বন্দি থাকা প্যালেস্টাইনিদেরও ছেড়ে দেওয়া হচ্ছে। যদিও কাদের মুক্তি দেওয়া হবে সেই সম্পর্কিত স্পষ্ট তথ্য দুপক্ষের কারোর থেকেই মেলেনি শুক্রবার। তবে সূত্র বলছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অফিসের তরফে এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে হামাসের পাঠানো তালিকাটি খতিয়ে দেখেছেন নিরাপত্তা আধিকারিকরা। সম্প্রতি ৫০ জন বন্দিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছিল হামাস। সেই প্রস্তাব মেনে বুধবার ইজরায়েলের ক্যাবিনেটে ভোটাভুটির মাধ্যমে চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে।শুক্রবার ২৪ জন বন্দিকে কেরেম শালোম ক্রসিংয়ের কাছে ইজরায়েলের হাতে তুলে দেওয়া হয়। তাঁদের মধ্যে ১৩ জন সে দেশেরই বাসিন্দা।

Related articles

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...