Saturday, May 16, 2026

কার্যত গ্যাস চেম্বার! বি.ষাক্ত বাতাসে শ্বাস নিতে বাধ্য হচ্ছে দিল্লি, আশার বাণী পরিবেশমন্ত্রীর

Date:

Share post:

নানা নিষেধাজ্ঞা সত্ত্বে দেদার আতসবাজি ফেটেছে দেওয়ালিতে। আর এখন তরাই মাসুল গুছে রাজধানী। কার্যত গ্যাস চেম্বার পরিণতি হয়েছে দিল্লি। টানা এক মাস ধরে বিষাক্ত বাতাসে শ্বাস নিতে বাধ্য হচ্ছেন দিল্লিবাসী। ১০ নভেম্বর একদিনের বৃষ্টি থেকে মানুষ কিছুটা স্বস্তি পেলেও আবারও বিষাক্ত বায়ু দূষণে মানুষের নিঃশ্বাস নেওয়াই দুস্কর হয়ে পড়েছে দিল্লি এবং এনসিআরে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (CPCB) মতে, রবিবার সকালে Delhi-NCR-এ বাতাসের গুণগত মান বেশ কিছু জায়গায়  ৪৮০  ছাড়িয়ে গিয়েছে।

  • আনন্দ বিহারে AQI ছিল ৪৭০
  • আরকে পুরমে ৪৫০
  • পাঞ্জাবি বাগে ৪৩০
  • আইটিওতে ৪১০

আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েকদিনের মধ্যে দিল্লি-এনসিআরে দূষণের পাশাপাশি কুয়াশাও দেখা দিতে শুরু করবে। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেছেন, “গত দুই থেকে তিন দিনে দূষণ বেড়েছে। কিন্তু আজ আমরা ‘সিভিয়ার ক্যাটাগরি’ থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে বাতাসের গতিবেগ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। বাতাসের মানের উন্নতি হবে এবং আগামী দু’দিনের মধ্যে বাতাসের মান উন্নত হবে।” আশা মন্ত্রীর।


Related articles

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...