Saturday, May 16, 2026

বাবা জে.লবন্দি, মা হা.সপাতালে! ডিউটির মধ্যেই সদ্যোজাতকে স্ত.ন্যপান করিয়ে মায়ের ভূমিকায় পুলিশকর্মী

Date:

Share post:

বাবা জেলে, আর অন্যদিকে মা অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে! এদিকে কেঁদেই চলেছে সদ্যোজাত শিশু। অবশেষে ডিউটির মধ্যেই সেই ক্ষুধার্ত শিশুকে স্তন্যপান করালেন এক পুলিশকর্মী। পুলিশ অফিসারের এই মানবিক কীর্তি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাঁর এই কাজের প্রশংসা করেছেন সকলেই।

কেরলের ঘটনা। মানবিক ওই পুলিশকর্মীর নাম আর্যা। জানা গিয়েছে ৪ মাসের ওই শিশুটির বাবা জেলবন্দি। এদিকে মা ফুসফুসে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি। ৪ মাসের ওই শিশুটি ছাড়াও ওই মহিলার আরও তিন সন্তান রয়েছে। বাবা-মাকে কাছে না পেয়ে যথারীতি কান্নাকাটি করছিল তারা। এই খবর কোচির কন্ট্রোল রুম থেকে মহিলা পুলিশকর্মীকে এই বিষয়ে জানানো হয়। মহিলা পুলিশকর্মী শিশুদের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসেন থানায়।

কিন্তু সমস্যা অন্য জায়গায়। সদ্যোজাত তো পুলিশের তরফে যে খাবার দেওয়া হয় তা খেতে পারবে না! কারন সদ্যোজাত দুধ ছাড়া কিছুই খায় না। এরপর কোনো উপায় না পেয়ে ওই শিশুর কান্না থামাতে মায়ের ভূমিকা পালন করলেন ওই মহিলা পুলিশকর্মী। একেবারে মায়ের ভূমিকায় সদ্যোজাতকে স্তন্যপান করিয়ে শিশুর কান্না থামান তিনি। শেষমেশ চার শিশুকে একটি শহরের শিশুসুরক্ষা কেন্দ্রে হস্তান্তর করা হয়। পুলিশকর্মীর এই মানবিক কাজ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এই ছবি শেয়ার হতেই ওই পুলিশকর্মীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলেই।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...