Saturday, March 14, 2026

বীরভূমে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্ব.ন্দ্ব! শুভেন্দুর সভার দিনই জেলা সভাপতির বিরুদ্ধে বি.স্ফোরক পোস্টার  

Date:

Share post:

বীরভূমে (Birbhum) ফের প্রকাশ্যে বিজেপির (BJP) গোষ্ঠীকোন্দল। এবার খোদ দলের জেলা সভাপতির বিরুদ্ধেই রামপুরহাট (Rampurhat) এলাকায় ছয়লাপ ‘চোর’ পোস্টার (Poster)। সোমবার সকালে এই পোস্টার ঘিরেই স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী ২৯ তারিখ, বুধবার ধর্মতলায় (Dharmatala) বিজেপির (BJP) মেগা সম্মেলন। জেলায় জেলায় জোরকদমে চলছে প্রচার। এদিন সেই প্রচারেই রামপুরহাটে যাওয়ার কথা রাজ্যের বিরোধী দলনেতা তথা গদ্দার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary)। সেখানে রামপুরহাট পাঁচমাথা মোড়ে একটি পথসভা করার কথা রয়েছে তাঁর। এদিকে বিরোধী দলনেতার সেই প্রচারের জন্য পোস্টার ঘিরেই ছড়িয়ে পড়ল উত্তেজনা।

সোমবার সকালে শুভেন্দুর সভাস্থলের সামনেই দেখা মিলল জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টার। আর সেই পোস্টারে তাঁকে ‘চোর’ বলে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। পোস্টারে এই প্রশ্নও তোলা হয়েছে, ”সম্মানীয় লড়াকু বিরোধী দলনেতা শুভেন্দুদা কেন চোর ধ্রুব সাহা ও জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন? যদিও কিছুক্ষণ পর পরিস্থিতি বেগতিক বুঝে বিজেপির আইটি সেলের কর্মীরা এসে পোস্টারগুলি খুলে নিয়ে যান। কিন্তু তাতেও এতটুকু কমেনি উত্তেজনা। যদিও বিষয়টি নিয়ে ধ্রুব সাহার এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তবে বীরভূমের জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে এমন ক্ষোভ নতুন নয়। বিজেপির একাংশের কাছেই তিনি গ্রহণযোগ্যতা হারিয়েছেন বলে খবর। আগেও বেশ কয়েকবার তাঁকে ঘিরে বিক্ষোভের ঘটনায় কাঠগড়ায় উঠেছেন জেলা বিজেপিরই একদল কর্মী। এবার শুভেন্দুর সভার দিন, তাঁরই সভাস্থলের সামনে ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টার ঘিরে দলের রাজনৈতিক অবস্থা নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা।

 

 

 

 

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...