Wednesday, May 20, 2026

গোসাবায় ‘ফাঁ.দ পেতে’ ডেকে তৃণমূল বুথ সভাপতিকে খু.ন, ধৃ.ত ৮

Date:

Share post:

দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের পরে গোসাবা। বিরোধীদের আক্রমণের শিকার তৃণমূলের (TMC) বুথ সভাপতি। অভিযোগ, পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ নিয়ে অভিযোগ জানানোর জন্য বুথ সভাপতি মুছাকলি মোল্লাকে ডেকে পাঠানো হয়। এরপরেই রীতিমতো লাঠি-রড দিয়ে তৃণমূল (TMC) নেতা-সহ তাঁর অনুগামীদের বেদম মারধর করা হয়।

আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে পুলিশ। মুছাকলির আঘাত গুরুতর ছিল। গোসাবা থেকে তাঁকে এসএসকেএমে আনা হচ্ছিল। পথেই তৃণমূল নেতার মৃত্যু হয় বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিরোধীদের আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ।

লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই তৃণমূল নেতাদের উপর বিরোধী দলগুলির আশ্রিত দুষ্কৃতীদের উপর হামলার ঘটনা বাড়ছে। বিরোধীদের উস্কানিতে বারবার এই ঘটনা বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের।


Related articles

পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর দেবরাজ!

মঙ্গলবার রাতে 'আটক' রাজারহাট -গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীত শিল্পী অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj...

আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

বাংলায় নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সকাল সাড়ে নটার নাগাদ...

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...