Monday, May 18, 2026

এবার ট্যাক্স দিতে হবে দার্জিলিঙে! ঘুরতে গেলে বাড়বে খরচ?

Date:

Share post:

শীতের ছুটিতে দার্জিলিঙে ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে? তাহলে এবার থেকে কিছুটা বাড়তি খরচ হবে। পাহাড় আরও পরিষ্কার, আরও সবুজ রাখতে এবার থেকে দার্জিলিং ঘুরতে গেলে দিতে হবে কর। এমনই প্রস্তাব দিয়েছে দার্জিলিং পুরসভা।

সামান্য কর। এই কর এলাকার মানুষ চাইলে তবেই লাগু করা হবে বলে খবর। একইসঙ্গে এই সিদ্ধান্তের কথা বিভিন্ন হোটেল মালিক এবং পর্যটন ব্যবসায়ীদের জানানো হয়েছে। পাহাড়ে আগেও কর নেওয়া হত। তবে মাঝে অশান্তির কারণে এই কর নেওয়া বন্ধ ছিল। দার্জিলিংয়ের মানুষ চাইলে পাহাড় পরিষ্কার পরিচ্ছন্নের জন্য এই কর নেওয়া আবারও চালু হতে পারে বলে খবর।

দার্জিলিংয়ে প্রত্যেক পর্যটককে মাথাপিছু ২০ টাকা করে দিতে হবে বলেই জানা গিয়েছে। সেটি জঞ্জাল অপসারণ বিভাগের জন্যই এই বাড়তি কর বলে সাফ জানিয়ে দিয়েছেন পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরি। তবে দার্জিলিং পুরসভার এই প্রস্তাবে চূড়ান্ত শিলমোহর পড়েনি এখনও।

আরও পড়ুন- কেন্দ্রীয় বাজেটে তা.মাকজাত পণ্যে শুল্কবৃদ্ধির প্রস্তাব চিকিৎসক-অর্থনীতিবিদের

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...