Thursday, June 11, 2026

বিয়ের পরের দিনই হাসপাতালে পরমের ‘পিয়া’!

Date:

Share post:

বিয়ের জল গায়ে পড়েছে ২৪ ঘণ্টাও হয়নি, এর মাঝেই নববধূকে নিয়ে হাসপাতালে ছুটলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)! সোমবার বিয়ের পর মঙ্গলেই এমন খবরে দুশ্চিন্তা প্রকাশ করেছেন তারকার অনুরাগীরা। গতকাল বাংলা বিনোদন জগতের সব থেকে বড় খবর ছিল পরমব্রত এবং পিয়ার ‘প্রাইভেট ওয়েডিং সেরেমনি’। ঠিক এই ভাবেই দুজনে বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন। ঘরোয়া অনুষ্ঠানে পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর(Parambrata Chatterjee and Piya Chakraborty wedding)আইনি বিয়ে হয়েছে। দুপুরে পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে রেজিস্ট্রি পর সন্ধ্যা বেলায় সামান্য রিসেপশনের আয়োজন করা হয়েছিল। হ্যান্ডলুমের পোশাকে ছিমছাম বিয়ে সেরেছেন যুগলে। কিন্তু তারপরের দিনই হাসপাতালে ভর্তি হতে হল পিয়া চক্রবর্তীকে! ব্যাপারটা কী?

পরমব্রতর পরিবার সূত্রে জানা যাচ্ছে আজ এক অস্ত্রোপচারের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে পিয়াকে। দীর্ঘদিন ধরেই নববধূ কিডনির সমস্যায় ভুগছিলেন। ২৮ নভেম্বর তাঁর অপারেশনের ডেট আগে থেকেই নেওয়া ছিল। পরমব্রত এই সময়টায় স্ত্রীর পাশেই আছেন। যদিও পিয়ার কাছ থেকে এই সংক্রান্ত কোনও খবর মেলেনি।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...