Saturday, May 16, 2026

মুক্তি শুধু সময়ের অপেক্ষা, খনন কাজ শেষ করে সুড়ঙ্গের বাইরে প্রার্থনায় আর্নল্ড ডিক্স

Date:

Share post:

উত্তরকাশীতে সিলকিয়ারা সুড়ঙ্গের অন্ধকার কূপের মধ্যে দেখা গিয়েছে আশার আলো। টানা খননকাজের ফলে অগার মেশিন ভেঙে পড়েছে। ম্যানুয়ালি খনন কাজ শুরু হয়েছে। ব়্যাট-হোল প্রযুক্তির মাধ্যমে অনুভূমিক খননকাজ চালানো হচ্ছে। সেই কাজ অনেকটাই এগিয়েছে। এখন সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের থেকে আর মাত্র ২ মিটার দূরে রয়েছে উদ্ধারকারী দল। মঙ্গলবার সকালে উদ্ধারকারী দলের তরফে এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে, অন্ধকার-কূপে আটকে থাকা শ্রমিকদের মানসিকভাবে স্থিতিশীল রাখতে ওয়াকি-টকির মাধ্যমেই কাউন্সিলিং করছেন মনোবিদরা।

সুড়ঙ্গ খননের কাজ প্রায় শেষ পথে। অপেক্ষা আর কিছু সময়ের। তার পরেই সুড়ঙ্গ থেকে বার করে আনা যাবে ৪১ জন শ্রমিককে। এই উদ্ধারকাজ যাতে নির্বিঘ্নে মিটে যায়, সে কারণে সুড়ঙ্গের বাইরে প্রার্থনায় বসলেন আর্নল্ড ডিক্স। এই সুড়ঙ্গ খননের কাজে তিনিই রূপকার। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।ভিডিয়োতে দেখা গিয়েছে, সুড়ঙ্গের বাইরে রয়েছে একটি ছোট অস্থায়ী মন্দির। সেখানেই পুরোহিতের সেই সঙ্গে পুজোয় বসেছেন ডিক্স। উদ্ধারকাজ যাতে নিরাপদে মিটে যায়, সে কারণে প্রার্থনা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।
এই প্রথম নয়, যে দিন প্রথম উদ্ধারকাজ শুরু হয়েছিল ডিক্সের তত্ত্বাবধানে, সেদিনও এই মন্দিরের বাইরে প্রার্থনা করেছিলেন তিনি।

Related articles

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...

নেতাজি ইন্ডোরে শুরু ‘এডুকেশন ইন্টারফেস ২০২৬’, কেরিয়ারের দিশা খুঁজতে ভিড় পড়ুয়াদের 

বর্তমান যুগে দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক কেরিয়ার নির্বাচন করাই ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে সহজ...

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...