Wednesday, April 29, 2026

অবশেষে তিনি পারলেন! ২৫ বছরের চেষ্টায় অঙ্কে এমএসসি পাশ করলেন রাজকরণ

Date:

Share post:

ইচ্ছে আর জেদ থাকলে যে মানুষ সবকিছুই করতে পারে তা আরও একবার প্রমাণ করে দেখালেন রাজকরণ বরউয়া। নিজের স্বপ্ন পূরণ করতে এক-দু বছর নয়, লাগিয়ে দিলেন জাবনের ২৫টা বছর। ২৩ বার ব্যর্থ হওয়ার পর শেষমেষ জীবনের কাঙ্খিত সাফল্য পেলেন তিনি। হলেন অঙ্কে এমএসসি।

৫৬ বছরের রাজকরণ জীবনের প্রায় অর্ধেকটা কাটিয়ে দিলেন তাঁর স্বপ্নপূরণের জন্য। ২৩ বার তিনি ব্যর্থ হয়েছেন এমএসসি পরীক্ষায়। কিন্তু হাল ছাড়েননি। এরই মাঝে সিকিউরিটি গার্ড হিসাবে মাসিক ৫০০০ টাকা বেতনে কাজ করেছেন। দিনের বেলায় বসে থাকতেন না। থাকা, খাওয়া এবং মাসিক দেড় হাজার বিনিময়ে একটা বাংলোবাড়ির দেখভাল করতেন।

পরীক্ষার জন্য গত ২৫ বছরে বই কেনা, পরীক্ষার ফি দেওয়া, এমএসসি ডিগ্রি পাওয়ার জন্য প্রায় ২ লক্ষ টাকারও বেশি খরচ করেছেন রাজকরণ। এত প্রতিকূলতা স্বত্তেও তিনি তাঁর ভালোবাসাটা বাঁচিয়ে রেখেছিলেন এবং অবশেষে পেলেন তাঁর কাঙ্ক্ষিত ডিগ্রি – অঙ্কে এমএসসি। শেষ পর্যন্ত তিনি তিনি গর্ব করে বলতে পারেন, “মেরে পাস ডিগ্রি হ্যায়”।

আরও পড়ুন- অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের মাথায় খিচুড়ি ঢেলে দিলেন গ্রামবাসীরা!

 

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...