Saturday, June 13, 2026

অবশেষে ঘুচল ব.ন্দিদশা! ১৭ দিন পর উত্তরকাশীর সু.ড়ঙ্গ থেকে বেরোলেন ৪১ জন শ্রমিক

Date:

Share post:

অবসান হল এক দীর্ঘ দুঃস্বপ্নের। অবশেষে স্বস্তি। একে একে ৪১ জন শ্রমিকই বেরিয়ে এলেন উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে। মঙ্গলবার সকাল থেকেই সুড়ঙ্গের বাইরেই অপেক্ষা করছিলেন অ্যাম্বুল্যান্স সহ চিকিৎসকরা। উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খোদ উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং। প্রত্যেক শ্রমিককে বিশেষ স্ট্রেচারে করে বের করে আনা হয়েছে। আপাতত অস্থায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের।

এদিন উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গের বাইরে সকাল থেকেই অপেক্ষা করছিলেন আটকে থাকা শ্রমিকদের পরিবারের সদস্যরা। আটকে পড়া শ্রমিকদের বাইরে আসামাত্রই তাদের চোখে আনন্দের অশ্রু বইতে থাকে।ইঁদুরের মতো গর্ত খুঁড়ে সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধারের কাজ চলছিল। সেই মাইক্রোটানেল খননের কাজ শেষ হওয়ার পর একে একে বের করা হল ৪১ জন শ্রমিককে।

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর থেকে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে ছিলেন শ্রমিকেরা। বিভিন্ন পথে চলছিল উদ্ধারকাজ। একটি পরিকল্পনা ব্যর্থ হলে শুরু হয়েছিল অন্য উপায়ে উদ্ধারকাজ।এত দিন সুড়ঙ্গের ভিতরে প্রতিদিন তাঁদের পাঁচ ঘণ্টা করে কাউন্সেলিং চলেছে। পাশাপাশি বাইরে থেকে চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করেছেন।

খোঁড়ার প্রথম ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে মঙ্গলবার সকালে। তাতে দেখা গিয়েছে, চার জন শ্রমিক কাজ করছেন। তাঁদের মধ্যে তিন জন একটি পাইপের ভিতর থেকে বেরিয়ে থাকা দড়ি টানছেন। আর চতুর্থ জন পাশে দাঁড়িয়ে রয়েছেন। এ ভাবেই শেষপর্যন্ত এল সাফল্য।

আরও পড়ুন- অবশেষে তিনি পারলেন! ২৫ বছরের চেষ্টায় অঙ্কে এমএসসি পাশ করলেন রাজকরণ

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...