Wednesday, May 20, 2026

ধোনির পর সিএসকের অধিনায়কের দৌড়ে কে? কী বললেন অশ্বিন?

Date:

Share post:

২০২৪ আইপিএল-ই হয়তো শেষ আইপিএল মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। ২০২৪ আইপিএল-এ দলকে নেতৃত্ব দেবেন তিনি। এবার প্রশ্ন ধোনি অবসর নিলে কে হবেন সিএসকের নতুন অধিনায়ক। এই নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের বোলার রবীচন্দ্রন অশ্বিন। অশ্বিনের মতে সিএসকের অধিনায়কের দৌড়ে এগিয়ে রুতুরাজ গায়কোওয়াড। নিছের ইউটিউব চ‍্যানেলে এমনটাই বললেন অশ্বিন।

এদিন অশ্বিন বলেন,”পরের বার নতুন অধিনায়ক বাছতে হতে পারে চেন্নাইকে। আমার বিশ্বাস দৌড়ে এগিয়ে রুতুরাজ। কারণ, ইতিমধ্যেই ও ভারতকে নেতৃত্ব দিয়েছে। এশিয়া কাপ জিতেছে। তাই ওর উপরেই ভরসা রাখবে চেন্নাই।”

এরপরই অশ্বিন বলেন,” বেন স্টোকস থাকলে ওর সম্ভাবনা ছিল অধিনায়ক হওয়ার। ওকে ছেড়ে দিয়েছে চেন্নাই। মইন আলির সম্ভাবনাও কম। রবীন্দ্র জাদেজা একবার অধিনায়ক হয়েছিল। কিন্তু ও ব্যর্থ হয়েছে। তাই ওকে আর দায়িত্ব দেওয়া হবে না। সে ক্ষেত্রে এগিয়ে রুতুরাজ।”

আরও পড়ুন:কলকাতার মেন্টর হয়েই রোহিতকে আ.ক্রমণ গম্ভীরের, কিন্তু কেন?

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...