Tuesday, June 23, 2026

ফেডারেশন থেকে মিলল না ছাড়পত্র, এখনই পরিচালনা করতে পারবেন না রাহুল

Date:

Share post:

দুপুরের সিদ্ধান্ত বদলে গেল সন্ধ্যায়। ডিরেক্টর্স গিল্ড অব্যাহতি দিলেও ফেডারেশনের (FCTWEI) থেকে ছাড়পত্র পেলেন না পরিচালক রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)। অর্থাৎ নিষেধাজ্ঞা পুরোপুরি উঠল না। তাই এখনই লাইট- ক্যামেরা – অ্যাকশন বলে উঠতে পারছেন না টলিউডের তরুণ পরিচালক। শুক্রবার ডিরেক্টর্স গিল্ডের তরফে জানানো হয় পরিচালকের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ ভুল প্রমাণিত হওয়ায় তাঁকে তিন মাসের কর্মবিরতির কোপ থেকে অব্যাহতি দেওয়া হলো। কিন্তু ফেডারেশন সেই সিদ্ধান্তে সিলমোহর দেয়নি। উপরন্ত সন্ধ্যায় বৈঠক ডাকেন FCTWEI-এর সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৈঠক শেষে বলেন বৃহস্পতিবারের সিদ্ধান্তই বহাল রইল। এখনই পরিচালক হিসেবে কাজ করতে পারবেন না রাহুল। SVF এর পুজোর ছবির জন্য তাকে সৃজনশীল প্রযোজক হিসেবে দায়িত্ব সামলাতে হবে।

ফেডারেশনের অনমনীয় মনোভাব নিয়ে ডিরেক্টর্স গিল্ডের সভাপতি পরিচালক সুব্রত সেন (Subrata Sen), সম্পাদক পরিচালক সুদেষ্ণা রায় (Sudeshna Roy) কোনও মন্তব্য করতে চাননি। ডিরেক্টর্স গিল্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাহুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভুল প্রমাণিত। কিন্তু স্বরূপ বিশ্বাস বলছেন আজ শনিবার সমস্ত তথ্য প্রমাণ নিয়ে সাংবাদিক বৈঠকে সবটা খোলসা করে জানিয়ে দেওয়া হবে। যদিও এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকে পরিচালক রাহুলের সঙ্গে কোনভাবেই যোগাযোগ করে ওঠা সম্ভব হয়নি।


Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...