Sunday, May 10, 2026

গণনা কেন্দ্র থেকে উধাও ইভিএম, সাসপেন্ড নির্বাচনী আধিকারিক

Date:

Share post:

গণনার আগেই ইভিএম উধাও রাজস্থানের যোধপুরে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়াল মরুরাজ্যের রাজনীতিতে। গোটা ঘটনায় চক্রান্তের সন্দেহ করছে রাজস্থানের শাসকদল কংগ্রেস। এই ঘটনায় সংশ্লিষ্ট জেলার ভারপ্রাপ্ত নির্বাচনী আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন।

গত ২৫ নভেম্বর রাজস্থানে ভোটগ্রহণ ছিল। প্রশাসনিক সূত্রে খবর, তার পরের দিন একটি ইভিএমের কন্ট্রোল ইউনিট খোয়া যায়। তবে ওই ইভিএমটি ভোটে ব্যবহার করা হয়নি। জেলা নির্বাচনী আধিকারিক পঙ্কজ জাখরের গাড়িতে রাখা ছিল। সেখান থেকেই ইভিএমটি খোয়া যায়। ঘটনার জেরে ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ (চুরি) ধারায় একটি এফআইআর দায়ের করেছে পুলিশ। নির্বাচনী বিধি মেনে কমিশন সাসপেন্ড করেছে পঙ্কজকে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে প্রশাসন।

উল্লেখ্য, সম্প্রতি রাজস্থানে বুথ ফেরত সমীক্ষায় জোর টক্করের আভাস মিলেছে। ২০০ আসন বিশিষ্ট রাজস্থানে এবার নির্বাচন হয়েছে ১৯৯ টিতে। সেখানে বুথফেরত সমীক্ষায় দাবি করা হচ্ছে এবার এখানে নির্নায়কের ভূমিকা পালন করতে পারে নির্দল বা ছোট দলের বিধায়করা। যদিও মুখ্যমন্ত্রী আশোক গেহলট জানিয়েছেন, রাজস্থানের চিরাচরিত ধারা পরিবর্তন করে ফের সেখানে ক্ষমতায় আসবে কংগ্রেস। আগামী রবিবার (৩ ডিসেম্বর) মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলঙ্গানা, মিজোরামের সঙ্গেই ভোটগণনা হবে রাজস্থানে।

Related articles

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...

প্রকাশ্যে ওএমআর শিট! শিক্ষক নিয়োগ মামলায় বড় পদক্ষেপ কমিশনের 

অবশেষে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট (OMR) জনসমক্ষে আনল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার কমিশনের অফিশিয়াল...

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...