Sunday, June 7, 2026

সাংসদদের বিদেশযাত্রায় প্রয়োজন মন্ত্রকের অনুমতি, নয়া নি.র্দেশ জারি রাজ্যসভার সচিবালয়ের

Date:

Share post:

সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে রাজ্যসভার সদস্যদের উদ্দেশে নতুন নির্দেশ জারি করল সচিবালয়। রাজ্যসভার সচিবালয়ের তরফে জারি করা বুলেটিনে জানানো হয়েছে, বিদেশে ব্যক্তিগত সফরের সময় বিদেশি আতিথেয়তা গ্রহণ করার সময় সাংসদকে অবশ্যই কঠোর নিয়ম মেনে চলতে হবে এবং কেন্দ্রের পূর্বানুমতি পেতে হবে। রাজ্যসভার সচিবালয়ের তরফে বলা হয়েছে, বিদেশযাত্রার অন্তত ৩ সপ্তাহ আগে বিদেশমন্ত্রকের থেকে অনুমতি চেয়ে সাংসদদের বিদেশ সফরের বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে।

সচিবালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, বেসরকারি বা যে কোনও ধরনের বৈদেশিক আমন্ত্রণ হবে বিদেশমন্ত্রক মারফত। যদি কোনও আমন্ত্রণ সরাসরি সাংসদের কাছে পৌঁছয়, তাহলে সেই সাংসদকে বিদেশ যাওয়ার আগে বিদেশমন্ত্রকে সমস্ত তথ্য জানিয়ে রাজনৈতিক অনুমোদন নিতে হবে। আরও বলা হয়েছে, বিদেশযাত্রা সম্পর্কিত যাবতীয় তথ্য, উদ্দেশ্য জানিয়ে অন্তত তিন সপ্তাহ আগে সচিবকে জানাতে হবে যাতে বিদেশমন্ত্রক এবং সংশ্লিষ্ট দেশে ভারতের মিশন বিষয়টি সম্পর্কে অবগত হয়। শুধুমাত্র বিদেশমন্ত্রক নয়, একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের থেকেও অনুমতি নিতে হবে রাজ্যসভার সদস্যদের। এই বিষয়ে শুক্রবার তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, আগে থেকেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে নজরদারি চালানো হচ্ছে পেগাসাস বসিয়ে। আরও অনেকের ফোনেই পেগাসাস বসানো হয়েছে। আর কত নজরদারি হবে?

আরও পড়ুন- নরেন্দ্রপুরে কারখানা থেকে উদ্ধার যুবকের ক্ষ.তবিক্ষ.ত দে.হ! এলাকায় চাঞ্চল্য

Related articles

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...