Thursday, May 14, 2026

‘শ্যামা’র ভূমিকায় মঞ্চ মাতাচ্ছেন স্বামী খুনে যাবজ্জীবন সাজা প্রাপ্ত হৃদয়পুরের মনুয়া!

Date:

Share post:

হৃদয়পুরের মনুয়াকে মনে আছে ? ২০১৭ সালে প্রেমিককে দিয়ে স্বামীকে হত্যা করিয়েছিলেন । এই ঘটনা সামনে আসার পর চমক উঠেছিল রাজ্যবাসী। খুনের সময় পুরোটাই নাকি ফোনের বিপরীত প্রান্তে থেকে শুনেছিলেন তিনি। এরপর কেটে গিয়েছে দীর্ঘ কয়েক বছর। আপাতত বর্ধমানের সংশোধনাগারে রয়েছেন মনুয়া। অথচ আশ্চর্য, তাঁর হৃদয়ও বদলে গিয়েছে!

হৃদয়পুরের সেই মনুয়ায় এখন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্যামা’র ভূমিকায়। রবীন্দ্র নৃত্যনাট্যে মনুয়া মজুমদার শ্যামার চরিত্রে অভিনয় করছেন। শুক্রবার রাতে বর্ধমানের উৎসব ময়দানে তাঁর প্রদর্শন মানুষের মন জয় করল। ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’, ‘আলোকের এই ঝর্ণা ধারায়’-একাধিক গানে নৃত্য পরিবেশন করে মোহিত করলেন দর্শকদের। একক নৃত্যেও দেখা গেল মনুয়াকে।

সংশোধনাগারের আবাসিকদের মূল স্রোতে ফিরিয়ে আনতে কাজ করছেন বর্ধমানের প্রখ্যাত নৃত্যশিল্পী মেহবুব হাসান।

তিনি জানান,মনুয়া এখন নিয়মিত গান ও লেখা নিয়েই ব্যস্ত। রবীন্দ্র রচনাবলি ও রবীন্দ্র নৃত্য নিয়ে তিনি বেশ আগ্রহী। সংশোধনাগারের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন মনুয়া। শিল্পের সঙ্গে নিজে জড়িয়ে থাকার পাশাপাশি অন্যদেরও উৎসাহ জোগান তিনি।

সম্প্রতি তিনি নিজে একটি ম্যাগাজিন সম্পাদনা করছেন। সেখানে সংশোধনাগারের অনান্য আবাসিকরা লেখালেখি করেন। তাঁদের কবিতা,গল্প এবং প্রবন্ধ ছাপা হয় এই ম্যাগাজিনে। শুক্রবার বর্ধমানের উৎসব ময়দানে মনুয়ার নৃত্যনাট্য মুগ্ধ হন দর্শক। যখন মঞ্চে তিনি নৃত্যনাট্য পরিবেশন করছেন সেই সময় দর্শকাসনে থিকথিকে ভিড়। অথচ এই মনুয়ার লোমহর্ষক অতীত কাহিনী এখনও মনে পড়লে শিউরে ওঠেন অনেকেই।
২০১৭ সালে বারাসাতের হৃদয়পুরে পরিকল্পনা করে প্রেমিককে দিয়ে স্বামীকে খুনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। কী ভাবে স্বামীকে মারতে হবে তাও বলে দেওয়ার অভিযোগ উঠেছিল মনুয়ার বিরুদ্ধে। তারপর দীর্ঘ সময় পেরিয়েছে। সেই মনুয়াই এখন সংশোধনাগারে বন্দিদের অনেকের ‘শিক্ষিকা’।

বর্ধমান রেঞ্জের ডিআইজি (কারা) শুভব্রত চট্টোপাধ্যায় জানান, সংশোধনাগারে রাখার উদ্দেশ হল বন্দিদের মূল স্রোতে ফিরিয়ে আনা। অপরাধমূলক ভাবনা ছেড়ে তাঁরা যাতে সমাজের আর পাঁচজন মানুষের সঙ্গে থাকতে পারেন সেই জন্য উৎসাহ দেওয়া। মনুয়ার ক্ষেত্রে সেই উদ্দেশ্যে অনেকাংশেই সফল হয়েছে। রবীন্দ্র নৃত্যকে আঁকড়ে নিজের একটা আলাদা জগৎ তৈরি করেছেন তিনি।

Related articles

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...