Thursday, June 4, 2026

সংশো.ধনাগারে চলল একের পর এক গু.লি! ঝাঁ.ঝরা ব.ন্দুকবাজ ব.ন্দি অমন সিং

Date:

Share post:

সংশোধনাগারের মধ্যে চলল গুলি! রবিবার ঝাড়খন্ডের ধানবাদ সংশোধনাগারের মধ্যে চলল গুলি। গুলি করেই খুন করা হল বন্দি বন্দুকবাজ অমন সিংহকে। অভিযুক্ত অমনের ওপর ৬ থেকে ১০ রাউন্ড গুলি চলে বলে জেল সূত্রে খবর। রবিবার এই ঘটনার পরই হুলুস্থুলু পড়ে যায় ধানবাদ সংশোধনাগারে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডিসি বরুণ রঞ্জন, এসএসপি সঞ্জীব কুমার মণ্ডল।

বন্দুকবাজ অমন সিং (Aman Singh) শুধুমাত্র ঝাড়খণ্ডেরই (Jharkhand) ত্রাস ছিল না। আসানসোলের (Asansol) বিজেপি নেতা রাজু ঝা হত্যার (Raju Jha murder case) ঘটনাও অমন গ্যাং ঘটিয়েছিল বলেই পুলিশি তদন্তে উঠে এসেছে। এছাড়াও গুজরাটের বিজেপি নেতা শৈলেশ প্যাটেলের হত্য়ায় অভিযুক্ত উত্তর প্রদেশের (Uttar Pradesh) এই কুখ্যাত খুনি। বর্তমানে ২০১৭ সালে ঝাড়খণ্ডের প্রাক্তন ডেপুটি মেয়র নীরজ সিং হত্যা (Neeraj Singh murder) মামলায় ২০২১ সাল থেকে ধানবাদ জেলে বন্দি ছিল অমন। এছাড়াও প্রায় ৩৭টি অপরাধের মামলা ছিল তার নামে।

রবিবার ধানবাদ জেলে অমনের ওপর ৬ থেকে ১০ রাউন্ড গুলি চলে বলে জেল সূত্রে জানা যায়। তাঁর মাথায়, চোখে, কাঁধে ও পেটে গুলি লাগে। এর মধ্যে মাথায় দুটি গুলি লাগার কারণেই তাঁর মৃত্যু হয় বলে অনুমান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মূলত সুপারি কিলার হিসাবে কাজ করা কুখ্যাত এই অপরাধীর মৃত্যুর পিছনে কারা, তা নিয়ে তদন্তে ধানবাদ পুলিশ।

আরও পড়ুন- বুধবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, শিল্যান্যাস শিলিগুড়ির মেগা জল প্রকল্পের

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...