Wednesday, June 3, 2026

পালাবদলের চোরাবালিতে তলিয়ে গেল রাজস্থানের ‘লালদ্বীপ’, শূন্য হয়ে গেল বামেরা !

Date:

Share post:

পালাবদলের চোরাবালিতে তলিয়ে গেল রাজস্থানের ‘লালদ্বীপ’।মরুভূমেও শূন্য হয়ে গেল বামেরা। ঠিক যেমনটা ঘটেছিল দু’বছর আগের বাংলায়।

ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখুন বাংলার বিধানসভায় ফিকে হতে হতে মিলিয়ে গিয়েছিল ‘লাল গড়’। ২০২৩ সালের বিধানসভা নির্বাচন, যাকে ২০২৪ সালের লোকসভার সেমিফাইনাল বলে মনে করা হচ্ছে, দেখা গেল সেই একই ‘ট্রেন্ড’।

চার রাজ্যের ভোটের ফল প্রকাশ হতে দেখা গেল, যেখানে যেখানে দু’টি একটি লাল ঘাঁটি ছিল, সেগুলো ধুয়ে মুছে সাফ। রাজস্থানে সিপিএম দু’টি কেন্দ্রে জয়ী হয়েছিল গত বিধানসভা নির্বাচনে। সেই দু’টি এবং আরও একটি কেন্দ্রের লড়াইয়ে বুক বেঁধেছিলেন বামপন্থীরা।
এই তিনটি বিধানসভা কেন্দ্রই কৃষিপ্রধান এলাকা। একটি শিকর জেলার দাঁতারামগড়। রাজস্থানের কৃষক আন্দোলনের ভরকেন্দ্র। কৃষক নেতা আমরারামের নেতৃত্ব এই শিকরের কৃষকেরা নিজেদের অধিকার আদায়ের আন্দোলন জিতে নিয়েছিলেন বিধানসভায়।অন্য দু’টি কেন্দ্র যথাক্রমে বিকানেরের দুঙ্গারগড় এবং হনুমানগড় জেলার ভদ্রা। এই দু’টি আসনেই ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে জিতেছিল সিপিএম। দুই কেন্দ্র থেকে দু’জন কৃষক নেতা বিধায়ক হয়ে গিয়েছিলেন রাজস্থান বিধানসভায়। রবিবার বিধানসভার গণনা শুরু হওয়ার পর তাই নজর ছিল এই তিন আসনে।

[25/10, 11:49 am] Chandan:

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...