Sunday, February 22, 2026

ব্যক্তিগত জিনিস চেয়েও ফেরত পাচ্ছেন না, ইডির বিরুদ্ধে আদালতে নালিশ মানিকের

Date:

Share post:

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতারি নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল।এবার ইডির বিরুদ্ধে সরাসরি আদালতে নালিশ করলেন বিধায়ক মানিক ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলায় মাঝরাতে ইডি দফতরে গ্রেফতার করা হয় তাকে।বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর স্ত্রী ও পুত্রকেও গ্রেফতার হতে হয়েছিল। কিন্তু সেই থেকে এখনও পর্যন্ত বেশ কিছু জিনিস নাকি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ফেরত দেয়নি তাঁকে বলে অভিযোগ তুললেন মানিক। তাঁর ব্যক্তিগত জিনিস আটকে রাখা হয়েছে বলে রীতিমতো নালিশ করলেন তিনি।

কী সেই জিনিস? আংটি, পৈতে, মাদুলি- এসব নাকি বারবার চেয়েও পাচ্ছেন না তিনি। মঙ্গলবার নিয়োগ মামলার শুনানিতে বিচারকের কাছে এমনই অভিযোগ জানান তিনি।এদিন আদালতে বিচারকের উদ্দেশে মানিক ভট্টাচার্য বলেন, গত বছরের ১০ অক্টোবর গভীর রাতে ইডি অফিসাররা আমার কিছু ব্যক্তিগত জিনিস নিয়ে নেন।বিচারকের প্রশ্নের জবাবে মানিক জানান, গ্রেফতারের দিন ইডি অফিসাররা রাত ১২ টা নাগাদ কিছু জিনিস নিয়ে নেন। একাধিকবার বলেছি। বারবার বলছে দিয়ে দেবে, কিন্তু দিচ্ছে না।

মানিক আরও জানান, তিনি পিপি-কে বলেছেন। এ কথা শুনে বিচারক বলেন, “তাহলে আমাকে আবার বলছেন কেন? নির্দিষ্ট ফোরামে জানান।” মানিক আবেদন করলে নির্দিষ্ট নির্দেশ দেবেন বলে জানিয়েছেন বিচারক।এই নালিশ শুনে অন্যান্য আইনজীবীরা পরস্পরের মুখের দিকে তাকাতে শুরু করেন। কারণ এগুলি ইডি আটকে রেখেছে কেন?‌ তা কেউ বুঝতে পারছেন না।

মানিক আদালতে জানান, তিনি পাবলিক প্রসিকিউটরকে বলেছেন। বিচারক বলেন, তা হলে আমাকে আবার বলছেন কেন? নির্দিষ্ট ফোরামে জানান। মানিক আবেদন করলে তখন পরবর্তী নির্দেশ দেবেন বলে জানান বিচারক।

 

 

spot_img

Related articles

রবিবাসরীয় সকালে ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত ৫ পুলিশকর্মী

ওডিশার (Odisha) ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৫ পুলিশকর্মী। রবিবার সকালে দ্রুত গতিতে ছুটে এসে একটি ট্রেলার কর্তব্যরত...

বসন্তে বৃষ্টির পূর্বাভাস, রবিবাসরীয় কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা 

দোলের আগে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহের গোড়াতেই ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েক জেলা, এ সম্ভাবনার কথা আগেই জানিয়েছে...

দেড় যুগ পর ভারতে শাকিরা! পয়লা মার্চ থেকেই টিকিট বিক্রি শুরু 

শুরু ১৯ বছর পর ভারতে অনুষ্ঠান করতে যাচ্ছেন ‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’ শাকিরা (Pop Singer Shakira)। ২০০৭ সালে শেষবার...

মন ভালো তো সব ভালো, উৎপল সিনহার কলম

লাঠিতে ভর দিয়ে একদল বৃদ্ধ একটা বাড়িতে ঢুকলেন, আর এক সপ্তাহ পর তাঁরা দৌড়ে বেরোলেন সেই বাড়ি থেকে।...