Friday, May 15, 2026

ঘূর্ণিঝড় মিগজাউমের দা.পট! বাংলার একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

ইতিমধ্যে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Michaung)। ধীরে ধীরে তেলেঙ্গানা (Telengana) হয়ে ছত্তিশগড়ের দিকে সরবে নিম্নচাপ। তবে বাংলায় (West Bengal) এই মুহূর্তে দুর্যোগের আশঙ্কা না থাকলেও আবহাওয়াবিদরা জানিয়েছেন বুধবার ও বৃহস্পতিবার হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল থেকে ধীরে ধীরে গভীর নিম্নচাপ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। আপাতত উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। বুধবার বেলার মধ্যেই সেটি গভীর নিম্নচাপে বদলে যাবে। তবে শক্তি হারালেও শেষ বেলায় দাপট দেখাতে পারে সাইক্লোন। তবে হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার থেকে পশ্চিমবঙ্গের (West Bengal) কয়েকটি জেলায় বৃষ্টির (Rain) সম্ভাবনা আছে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। বুধবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায়। ৭ ডিসেম্বর, বৃহস্পতিবারও দক্ষিণ বঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দুটি জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি হবে। বাকি ছ’টি জেলা–দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আবহাওয়া শুষ্ক থাকবে।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি সময়ের স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি। এদিন গাওয়া অফিস জানিয়েছে দুর্যোগের মেঘ কাটলে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে রাজ্যে ঠান্ডা জাঁকিয়ে পড়তে পারে।

 

 

 

 

Related articles

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...