Wednesday, May 13, 2026

বেঙ্গালুরুর পর এবার দিল্লি পাবলিক স্কুলে বো.মাতঙ্ক! চলছে জোর ত.ল্লাশি

Date:

Share post:

বেঙ্গালুরুর (Bengaluru) পর এবার জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। এবার উপত্যকার স্কুলে বোমাতঙ্কের (Bomb) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে জম্মুর দিল্লি পাবলিক স্কুলে (Delhi Public School) এমন খবর ছড়িয়ে পড়তেই হুলস্থূল বেঁধে যায়। পুলিশ সূত্রে খবর, এদিন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে স্কুলে বোমা রাখা আছে বলে জানায়। এরপরই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে জম্মুর এই হাই প্রোফাইল স্কুলে।

তবে ফোন আসতেই স্কুল থেকে সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক-অশিক্ষক কর্মীদের বের করে দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড (Bomb Squad) এবং সেনা পুলিশ। স্কুলের ভিতর ও বাইরে জোরকদমে চলছে তল্লাশি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত স্কুলে কিছুই পাওয়া যায়নি। তবে যে ফোন নম্বর থেকে এই হুমকি ফোন এসেছে সেই নম্বরটির সূত্র ধরে তদন্ত শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। তবে এদিনের ঘটনাকে কেন্দ্র করে পড়ুয়া থেকে শিক্ষক ও অভিভাবক সকলের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হুমকিটি ভুয়ো কী না তা খতিয়ে দেখতে একপ্রকার চিরুনি তল্লাশি চালাচ্ছে জম্মু ও কাশ্মীর পুলিশ। এদিন স্কুলের ভিতরে ও বাইরে স্নিফার ডগ এবং মাইন ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়। একটি একটি করে শ্রেণিকক্ষে তল্লাশি চালিয়ে সেখানে বোমা না পেয়ে পরে ছাত্রছাত্রীদের সেই ক্লাসরুমে বসানো হয়। অন্যদিকে, স্কুল কর্তৃপক্ষ খবর দেয় অভিভাবকদেরও। তাঁদের আতঙ্কিত হতে বারণ করা হয়।

উল্লেখ্য, দিনকয়েক আগেই বেঙ্গালুরুর কমপক্ষে ৫৫ স্কুলে একসঙ্গে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, কোনও স্কুলেই কোনও বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি।

 

 

 

 

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...