Tuesday, May 5, 2026

টেটের দিনেই গীতাপাঠ, পরীক্ষার্থীদের সুবিধার জন্য বাড়তি যানবাহনের ব্যবস্থা রাজ্যের

Date:

Share post:

আগামী ২৪ ডিসেম্বর রাজ্যের প্রাথমিকে টেট পরীক্ষা। ৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার টেট পরীক্ষায় বসবেন। দুপুর ১২ টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে, তা নিয়ে সতর্ক প্রশাসন। একজন পরীক্ষার্থীরও যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি না হয়, তার জন্য বা সমস‌্যা না হয়, তার জন্য আগেভাগেই পরিবহণ দফতরকে বাড়তি বাসের ব‌্যবস্থা করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ‌্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

নবান্নে টেট পরীক্ষার আয়োজন নিয়ে মুখ‌্যসচিব এইচ কে দ্বিবেদীর উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানে একাধিক সিদ্ধান্ত হয়েছে। তবে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে পরিবহণ ব‌্যবস্থার উপর। কারণ, ওইদিনই রাজ্যে রয়েছে গীতাপাঠ অনুষ্ঠান। যেখানে হাজির থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

কলকাতায় এই অনুষ্ঠান হলেও রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর লোকসমাগম হবে বলেই মনে করা হচ্ছে। তার জেরে প্রভাব পড়তে পারে যাতায়াত ব্যবস্থায়। অন্যদিকে, টেটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন তাই পরিবহণে বিশেষ নজর দিয়ে বাস ও অন্যান্য গাড়ি যেমন রাস্তায় বেশি করে নামাতে বলা হয়েছে, ঠিক একইভাবে পাশাপাশি বাড়তি ট্রেন-মেট্রো চালানোর আবেদনও করা হতে পারে রাজ্যের তরফে।

506538 size-full” src=”https://bbs.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2022/06/09085910/IMG-20220608-WA0218.jpg” alt=”” width=”1250″ height=”75″ />

Related articles

বেলেঘাটায় বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধার

বাংলা জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার ভোটের ফল প্রকাশের দিনই এক তৃণমূলকর্মীর দেহ উদ্ধার বেলেঘাটায়। মৃত যুবকের...

নবান্ন নয়, মহাকরণ থেকেই প্রশাসন চালাতে চায় বিজেপি!

বাংলায় দুই তৃতীয়াংশ ভোটে জিতে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। আগামী ২৫ বৈশাখ মুখ্যমন্ত্রী ও...

ভবানীপুরে ভোটচুরি! গণনাকেন্দ্রের আঁখো দেখা হাল বর্ণনা ফিরহাদ-কন্যার

চিত্রনাট্য সাজানো হয়েছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জোর জবরদস্তি হারাতে। নিজেই চোখের সামনে তা দেখলেন ফিরহাদ কন্যা...

ধিক্কার! ৮০ লক্ষ ভোটার ভোটাধিকার দিতে পারলেন না: সুপ্রিম কোর্টের বিরুদ্ধে ‘চূড়ান্ত ব্যর্থতা’র অভিযোগ দুষ্যন্ত দাভের

নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ভারতের বিচারব্যবস্থা চূড়ান্ত ব্যর্থ যা দেশের জন্য...