Sunday, June 14, 2026

গঙ্গাসাগরের উন্নয়নে কেন্দ্রীয় অনুদানের দাবি! মোদির উপস্থিতিতে রাজ্যসভায় সওয়াল তৃণমূলের

Date:

Share post:

হাতে আর মাত্র মেরেকেটে মাস দেড়েক বাকি। নতুন বছরের জানুয়ারি মাসেই প্রতিবছরের মতো অনুষ্ঠিত হবে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। ইতিমধ্যে মেলার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। আর এমন আবহে গঙ্গাসাগরের উন্নয়নের জন্য কেন্দ্রীয় অনুদানের দাবি তুলল তৃণমূল কংগ্রেস (TMC)। বৃহস্পতিবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) গঙ্গাসাগরের উন্নতিকল্পে কেন্দ্রীয় অনুদানের দাবি তোলেন।

এদিন সুখেন্দুশেখর জানান, সাগর দ্বীপের যেমন সুন্দর তটভুমি রয়েছে, তেমনই যুগযুগ ধরে বাংলার গঙ্গাসাগর তীর্থক্ষেত্র হিসাবে সারাদেশে জনপ্রিয়। তবে এখানেই এদিন থেমে না থেকে সুখেন্দু শেখর রায় রাজ্যসভায় যুক্তি দিয়ে প্রশ্ন তোলেন, গঙ্গাসাগরকে কেন্দ্রীয় প্রকল্প ‘দর্শন’ বা ‘প্রসাদ’ স্কীমের অন্তর্ভুক্ত করে ‘আধ্যাত্মিক’ বা ‘তটভূমি সার্কিট’ হিসেবে ঘোষণা করা সম্ভব কিনা। তবে উত্তরে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি. কিষণ রেড্ডি জানান, রাজ্য সরকার থেকে এমন প্রস্তাব এলে অবশ্যই বিবেচনা করে অর্থবরাদ্দ করা হবে।

এদিকে রাজ্য প্রশাসন সূত্রের খবর, ইতিমধ্যে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরের কিছু অংশ সংস্কারের কাজ শুরু হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্দিরে লেগেছে নতুন রঙের ছোঁয়া। সমুদ্রতটে পাড় বাঁধানোর কাজও শুরু হয়েছে। পাশাপাশি মন্দিরের রাস্তার দু’ধারে থাকা খারাপ আলো সরিয়ে নতুন আলোও বসানো হচ্ছে। এছাড়া মেলা প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। মন্দির চত্বরে তৈরি হচ্ছে পাকা নিকাশি নালা। তবে গঙ্গাসাগর দেশের তীর্থযাত্রীদের কাছে জনপ্রিয় হলেও তার উন্নয়নে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই মোদি সরকারের। আর সেকারণেই গঙ্গাসাগরের মেলার আগে যাতে তীর্থযাত্রীদের কোনওরকম অসুবিধা না হয় সেদিকটি মাথায় রেখেই এবার রাজ্যসভায় গঙ্গাসাগরের উন্নয়নের জন্য কেন্দ্রীয় অনুদানের দাবি জানাল তৃণমূল।

 

 

 

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...