Friday, June 5, 2026

১১১ বছরের ইতিহাসে প্রথমবার অবনমনে পেলে-নেইমারদের ক্লাব, ক্ষোভে ফেটে পরলেন সমর্থকেরা

Date:

Share post:

১১১ বছরের ইতিহাসে প্রথমবার অবনমনের আওতায় পড়ল ঐতিহ্যশালী স্যান্টোস। কিংবদন্তি ফুটবলার পেলে, নেইমার, রড্রিগো, রবিনহোরা এই ক্লাবের হয়ে খেলেছেন এক সময়ে। সেই স্যান্টোসই এবার অবনমিত হল ব্রাজিল লিগ থেকে। ১১১ বছরের ইতিহাসে প্রথমবার দ্বিতীয় ডিভিশনে নেমে গেল স্যান্টোস। এরপরই ক্ষোভে ফেটে পরেন সমর্থকেরা। বিরাট বার্তা নেইমারের।

ব্রাজিল ‘এ’ লিগে ২০ দলের টুর্নামেন্টে শেষ ৪টি দলের অবনমন হয়। সেখানে স‍্যান্টোস দল ১৭ নম্বর স্থানে শেষ করে। ৩৮ ম্যাচ খেলে স‍্যান্টোসের পয়েন্ট মাত্র ৪৩। বৃহস্পতিবার ২-১ ব্যবধানে হেরে গিয়েছে ফোর্টালেজার কাছে। প্রথম ডিভিশনে জায়গা ধরে রাখতে বৃহস্পতিবারের ম্যাচে জিততেই হত স্যান্টোসকে। এর পরই ক্ষোভে ফেটে পড়েন ক্লাব সমর্থকেরা। কার্যত দাঙ্গা বাধিয়ে দেন তাঁরা। প্রাক্তন চেন্নাইয়ান এফসির ফুটবলার তথা সান্তোসের ফুটবলার স্টিভেন মেন্ডোজার গাড়িতে আগুন লাগিয়ে দেন সমর্থকেরা। এছাড়াও স্টেডিয়ামের আশেপাশের বাস, গাড়িতে আগুন লাগিয়ে দেন সমর্থকেরা। ক্লাবের দ্বিতীয় ডিভিশনে অবনমন মেনে নিতে পারেননি তাঁরা। খেলা শেষ হওয়ার পর ফুটবলার, সমর্থকদের কান্না ভেঙে পড়তে দেখা গিয়েছে।

এদিকে স‍্যান্টোসের অবনমনের পর সোশ‍্যাল মিডিয়ায় বার্তা দেন নেইমার। তাঁর প্রাক্তন ক্লাব নিয়ে পোস্ট করে লিখেছেন, “স‍্যান্টোস সব সময় স‍্যান্টোসই থাকবে।”

 

আরও পড়ুন:গম্ভীরের সঙ্গে ঝামেলা, আইনি নোটিশ পেলেন শ্রীসান্থ

 

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...