Friday, April 3, 2026

হিন্দু পরিবারের ‘কর্তা’ কে হতে পারেন? দৃষ্টান্তমূলক নির্দেশ দিল্লি হাই কোর্টের

Date:

Share post:

একসময় নারীদের হাতেই ছিল পরিবারের শাসন ক্ষমতা। পুরুষরা থাকতেন বাইরের কাজে। ভারতীয় পারিবারিক ঐতিহ্যে বিভিন্ন শাসনকালের প্রভাবে এই ধারার পরিবর্তন হয়েছে। পরিবারের একচ্ছত্র ‘কর্তা’ হিসেবে আধিপত্য বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষদের। কিন্তু আইন তা বলছে না। হিন্দু পরিবারের ‘কর্তা’ হতে পারেন সেই পরিবারের মহিলাও। এমনই দৃষ্টান্তমূলক নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট (Delhi High Court)।

তাঁকে পরিবারের কর্তা বলে মানাতে আপত্তি করছেন ভাইয়েরা- এই অভিযোগে দিল্লির হাই কোর্টে দ্বারস্থ হয়েছিলেন সুজাতা নামের এক মহিলা। এমনকী সুজাতার স্বামীকেও কর্তা হিসেবে মানতে রাজি ছিল না তাঁর পরিবার। সেই আপত্তি নাকচ করে দিয়েছে দিল্লি হাই কোর্ট। এমনকী মহিলার স্বামীকেও পরিবারের কর্তা হিসাবে ঘোষণা করতে অস্বীকার করেছে ডিভিশন বেঞ্চ।

মামলার শুনানি চলাকালীন দিল্লি হাইকোর্টে বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি নীনা বনসল কৃষ্ণর ডিভিশন বেঞ্চ জানায়, অবিভক্ত হিন্দু পরিবারের কর্তা হতে পারেন মহিলারাও। হিন্দু আইনেও মহিলাদের পরিবারের কর্তা হিসাবে স্বীকৃতি দিতে কোনও বাধা নেই। এইসঙ্গে এই বিষয়ে সমাজের চিরাচরিত দৃষ্টিভঙ্গিকে উড়িয়ে দিয়ে দুই বিচারপতি সাফ জানিয়ে দেন, সমাজের ভাবনা অনুযায়ী আইন বদলাবে না।

 

 

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...