Saturday, June 20, 2026

সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে মা.রাত্মক ‘হুম.কি’ প্রাক্তন স্ত্রীর

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের (Bhagwant Mann) প্রাক্তন স্ত্রী ইন্দরপ্রীত কওর গ্রেওয়ালের একটি পোস্ট। যেখানে মুখ্যমন্ত্রীর নগ্ন (naked) ভিডিও প্রকাশ করার হুমকি দিয়েছেন তিনি। সম্প্রতি মেয়ে ও স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপের দিকে গেলেও মুখ্যমন্ত্রীর দিক থেকে এনিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু প্রাক্তন স্ত্রীর এই হুমকি ঘিরে পাঞ্জাবে শুরু হয়ে গিয়েছে রাজনীতি।

সম্প্রতি পাঞ্জাব মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের মেয়ে সীরাত মান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। মুখ্যমন্ত্রী তনয়ার দাবি ভগবন্ত মান অন্যায় করে চলেছেন নিজের স্ত্রী-পুর-কন্যার সঙ্গে। এমনকি সীরাত এতটাই আহত যে বাবাকে “মুখ্যমন্ত্রী মান” বলে ডাকাই উচিত বলে তিনি মনে করেন।

অন্যদিকে আপ ঘনিষ্ঠ এক আইনজীবীর সোশ্যাল মিডিয়া পোস্টে ইন্দরপ্রীত গ্রেওয়াল কিছু ভিডিও প্রকাশের হুমকি দেন। তাঁর দাবি মুখ্যমন্ত্রীর মদ্যপ (drunk) ও নগ্ন ভিডিও প্রকাশ করে কীভাবে “এই খেলা খেলতে হয়” দেখিয়ে দেওয়ার হুমকি দেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই পোস্ট হতেই লুফে নিয়েছে প্রধান বিরোধী শিরোমণি আকালি দল (Shiromani Akali Dal)। তাঁদের মুখপাত্র পরমবংশ সিং রোমানা এই পোস্টগুলির ছবি তুলে ধরে দাবি করেন এভাবেই নিজের পরিবার ও পাঞ্জাবের মানুষকে ঠকাচ্ছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- বেনজির,১২ বছর পর আইনজীবী হয়ে খু.নির তকমা মুছলেন উত্তরপ্রদেশের অমিত

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...