Sunday, May 31, 2026

DA-র দাবিতে নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষো.ভে অনুমতি দিল না পুলিশ

Date:

Share post:

কেন্দ্রীয় হারে DA-সহ একগুচ্ছ দাবিতে এবার নবান্নের (Nabanna) সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদের সঙ্গে একবার মাত্র আলোচনা ছাড়া কোনও দাবি পূরণ করা হয়নি। এই পরিস্থিতিতে ১৯ থেকে ২২ ডিসেম্বর নবান্নর সামনে অবস্থান বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেন তাঁরা। ইতিমধ্যেই অনুমতি চেয়ে হাওড়া পুলিশের কাছে আবেদন জমা দেওয়া হয়। তবে, পুলিশের (Police) তরফে অবস্থান বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের।

সাধ্য মতো রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতা বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন্দ্রের হারে ডিএ-এর দাবিতে ৩১৮দিন ধরে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ। এবার নবান্নের (Nabanna) সামনেই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। একই সঙ্গে মহামিছিল এবং অবরোধ কর্মসূচি হবে বলেও যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী বছর জানুয়ারি মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে একটি মহা মিছিলের ডাক দেওয়ার পরিকল্পনা রয়েছে মঞ্চের।

তবে, রাজনৈতিক মহলের একাংশের মতে, অযথা রাজ্যের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে। বছরের শেষে স্কুলে বার্ষিক পরীক্ষা। আগামী বছর ফেব্রুয়ারি থেকে শুরু হবে বোর্ডের পরীক্ষা। সেই সময় এই ধরনের মিছিল-অবরোধ সমস্যা সৃষ্টি করবে বলে আশঙ্কা।

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...