Thursday, May 14, 2026

খড়দহে ভ.য়াবহ পথ দু.র্ঘটনা! ডাম্পারের সঙ্গে স্করপিওর মুখোমুখি সং.ঘর্ষে মৃ.তের সংখ্যা বাড়ার আ.শঙ্কা

Date:

Share post:

শীতের (Winter) সকালে ফের ভয়াবহ দুর্ঘটনা রাজ্যে। সোমবারের দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩। এদিন সকালে দৃশ্যমানতা কিছুটা কম থাকায় মুখোমুখি সংঘর্ষ হয় স্করপিও (Scorpio) ও একটি ডাম্পারের (Dumper)। স্থানীয় সূত্রে খবর, এদিন দুটি গাড়িই অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে মুখোমুখি ধাক্কা মারে। খড়দহের (Khardah) দুর্ঘটনার জেরে স্করপিও গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে বলে খবর। পাশাপাশি স্থানীয় সূত্রে খবর, এদিনের দুর্ঘটনার জেরে গাড়ির ভিতরেই দলা পাকিয়ে যায় চালক সহ ২ মহিলার দেহ। অন্যদিকে রক্তাক্ত অবস্থায় আরও ৩ মহিলাকে কলকাতায় (Kolkata) স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার ভোরবেলা কল্যাণী হাইওয়েতে স্করপিওর সঙ্গে ডাম্পারের ধাক্কায় ৩ জনের মৃত্যু হয়। এদিন ৬ জন মহিলা কাঁচরাপাড়া থেকে ঘোলা মুড়াগাছা ফিরছিলেন। কিন্তু গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের মুখোমুখি ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, স্করপিওর সামনের অংশ এমনভাবেই দুমড়ে গিয়েছিল যে গাড়ির ভিতরে আটকে পড়া যাত্রীদের টেনে বার করতে মারাত্মক সমস্যা হয়।

পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে সবাইকে উদ্ধার করে। ঘটনাস্থলেই চালক-সহ দু’জন মহিলার মৃত্যু হয়। বাকি ৩ জনকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ। ডাম্পারটিকে আটক করা হলেও গাড়ির চালক পলাতক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

 

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...