Wednesday, May 6, 2026

KIFF: পুরস্কারের আলোয় বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণের ঝলমলে সমাপ্তি! আসছে বছর আবার হবে

Date:

Share post:

এক সপ্তাহের উন্মাদনার সমাপ্তি মুহূর্ত হাজির। ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত কলকাতা মাতানো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (29th Kolkata International Film Festival) টুকরো ছবি লেন্স থেকে বেরিয়ে রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহের ক্যানভাসে এক দারুণ ভাললাগা মুহূর্ত তৈরি করল। মঙ্গলের সন্ধ্যায় কানায় কানায় পূর্ণ ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। দেখে বোঝার উপায় নেই আজ দশমী। এটাই উৎসবের মাহাত্ম্য যা একমাত্র কলকাতায় পাওয়া যায়। উৎসবের সমাপ্তিতে (KIFF closing ceremony) সঞ্চালনার দায়িত্বে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। উদ্বোধনে মঞ্চ মাতালেন নুসরত জাহান (Nusrat Jahan), অনন্যা বন্দ্যোপাধ্যায় (কাউন্সিলর), রণিতা দাস (Ranita Das), দেবলীনা কুমার (Debolina Kumar), লাভলি মৈত্র (Lovely Moitra) ও কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। সাদাকালো সময়ের গান থেকে এবছরের কিফের থিম সং – সবকিছু নিয়েই এক অসাধারণ নৃত্য কোলাজ উপস্থাপন করলেন তাঁরা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), অরূপ বিশ্বাস (Arup Biswas), চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), ইন্দ্রনীল সেন (Indranil Sen), KIFF ডিরেক্টর শান্তনু বসু, চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। বিশেষ অতিথি ছিলেন পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা চপল ভাদুড়ি, ধৃতিমান চট্টোপাধ্যায়, পরিচালক সুধীর মিশ্র এবং জুবিলি খ্যাত বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari)।

১৫৯০টি সিনেমার মধ্যে KIFF এর জন্য আড়াইশোর কাছাকাছি ছবি বেছে নেওয়া সহজ কাজ ছিল না। বিশ্বের ৩৯ টি দেশ থেকে আসা সিনেমার ডালি সাজিয়ে এবারের চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার আসর ছিল জমজমাট। এবার স্বীকৃতি প্রদানের পালা। এই কাজটাও বেশ কঠিন ছিল, স্বীকার করলেন জুড়ি মেম্বাররা। বিশেষ করে স্বল্প দৈর্ঘ্যের ছবির জন্য আরও একটা ফেস্টিভ্যাল করতে হবে বলেই জানালেন অরিন্দম শীল। তবে সব ভাল এক সময় শেষ হয়। শীতের সন্ধ্যায় ঠিক এই কথাই বলে গেল বাংলা বিনোদনের সবথেকে বড় উৎসব। সিনেমা দেখার ফাঁকে চলেছে প্রতিযোগিতা। জিতলেন কারা ?একনজরে দেখে নেওয়া যাক ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপকদের তালিকা –

:গোল্ডেন রয়াল বেঙ্গল টাইগার পুরস্কার (Golden Royal Bengal Tiger Award) :

সেরা তথ্যচিত্র মূলক ভারতীয় ছবি (পুরস্কার মূল্য ৩লক্ষ টাকা) : Challenge

সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি (পুরস্কার মূল্য ৫ লক্ষ টাকা) : Last Rehearsal

————————————————————————

সেরা এশিয়ান ফিল্ম ( NETPAC Award) : Broken Dreams

বেঙ্গলি প্যানারোমা: স্পেশাল জুড়ি পুরস্কার- অসম্পূর্ণ (Asampurna)

বেঙ্গলি প্যানারোমা: সেরা ছবি – মন পতঙ্গ (Mon Potongo)

————————————————————————

: হীরালাল সেন মেমোরিয়াল পুরস্কার :

ভারতীয় ভাষায় সেরা ছবি: জুড়ি পুরস্কার – Josephs Son

সেরা পরিচালক (পুরস্কার মূল্য ৫ লক্ষ টাকা) : Shonet Anthony Barretto

সেরা ছবি পুরস্কার (পুরস্কার মূল্য ১০লক্ষ টাকা) : Ghorai Phakhri

———————————————————————-

আন্তর্জাতিক প্রতিযোগিতা -ইনোভেশন ইন মুভিং ইমেজ :

স্পেশাল জুড়ি পুরস্কার: চালচ্চিত্র এখন (অঞ্জন দত্ত)

সেরা পরিচালক (পুরস্কার মূল্য ২১ লক্ষ টাকা) : Carlos Daniel Malave

সেরা ছবি (পুরস্কার মূল্য ৫১ লক্ষ টাকা) :: Children of Nobody

উৎসাহ আর উদ্দীপনার সমাপন। আবার এক বছরের অপেক্ষা। সিনে আড্ডার শূন্য মঞ্চ আর কমতে থাকা রবীন্দ্র সদনের আলো একটু মন খারাপ করে দিল। তবে কলকাতা বিশ্বকে দেখাল সিনেমার মাদকতা কীভাবে সবকিছুকে ছাপিয়ে যেতে পারে। বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমন সম্পূর্ন। আসছে বছর আবার হবে।

Related articles

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...

বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win...