Saturday, June 20, 2026

অনিশ্চিত কোয়াড সামিট! সাধারণতন্ত্র দিবসে ভারতে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

Date:

Share post:

২০২৪ সালের সাধারণতন্ত্র দিবসে যোগ দিতে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।গত ৮ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত জি-২০ সম্মেলনের ফাঁকেই মোদি (PM Modi) ও বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেই সময়ই তাঁকে সাধারণতন্ত্র দিবসে ভারতে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। ২৭ জানুয়ারি হওয়ার কথা ছিল কোয়াড সম্মেলন। ভারত, আমেরিকা ছাড়াও জাপান ও অস্ট্রেলিয়ারও অংশ নেওয়ার কথা ছিল সেখানে। কিন্তু বাইডেন না আসায় সমস্যা তৈরি হয়েছে। অন্য দেশগুলিরও সমস্যা রয়েছে বলে গুঞ্জন। তাই সেটিও এখন হচ্ছে না। বছরের অন্য সময়ে কোয়াড সম্মেলন হবে। যদিও নয়াদিল্লির তরফে এখনও এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে সূত্রের তরফে এমনটাই দাবি।

ঠিক কী কারণে আসতে পারছেন মার্কিন প্রেসিডেন্ট, সেই বিষয়ে এখনও কিছু জানা যাচ্ছে না। তবে সূত্রের খবর, পূর্ব নির্ধারিত বিভিন্ন অনুষ্ঠানের কারণেই প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এবং জানুয়ারিতে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না বাইডেনের পক্ষে। প্রসঙ্গত, গত মে মাসে জাপানে জি৭ শীর্ষ সম্মেলন চলাকালীনই কোয়াড নেতাদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, পরবর্তী কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজন করবে ভারত।

আরও পড়ুন- স্মার্ট মিটার বসিয়ে আধুনিকীকরণের পথে কাঁ.টা বাম! বিক্ষোভ সমাবেশে প্র.তিবাদ

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...