Saturday, June 20, 2026

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নজরকাড়া ‘হৃষিকেশ সাহা স্মরণিকা প্রতিশ্রুতি’

Date:

Share post:

চলতি বছরের ১০ ডিসেম্বর শ্যাম সুন্দর কোং জুয়েলার্স তার ‘রোল মডেল এবং আলোর দিশারি’ হৃষিকেশ সাহার ৮৩ তম জন্মবার্ষিকী উদযাপন করে ‘হৃষিকেশ’- নামে সেই ঠিকানায় যা আজও তাঁর স্মৃতি বহন করে চলেছে।

হৃষিকেশ সাহা, তাঁর জীবদ্দশায়, ত্রিপুরায় যত নির্মাণ কাজ করেছেন তা শুধু ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেনি, তা আসলে মানুষের মন ও হৃদয়কেও জুড়ে দিয়েছিল। তাই, শ্রদ্ধায় ও ভালোবাসায় মানুষ তাঁকে আজও স্মরণ করেন।
”দুর্গা অ্যান্ড ফ্রেন্ডস’ শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – এর এমন এক ভালোবাসা এবং যত্নে ভরা উদ্যোগ যেখানে বাবা, মা থেকে পরিত্যক্ত ছোটো মেয়েদের জীবনে আশা এবং আনন্দ ফিরিয়ে আনার নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়া হয়।এখানে তাদের নিরাপদ আশ্রয় দেওয়ার পাশাপাশি যত্ন ও সঠিক পরিচর্যা করা হয়। তাদের অঙ্গীকার, যাতে ওই সব মেয়েরা যোগ্যতা, দক্ষতা অর্জন করে স্বমহিমায় জীবন অতিবাহিত করেন। আজ, ‘পথ ও আলোর দিশারি, হৃষিকেশ সাহার ৮৩তম জন্মবার্ষিকীতে ‘দুর্গা অ্যান্ড ফ্রেন্ডস’-এর প্রতি শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ফের একবার প্রতিশ্রুতিবদ্ধ হল তাদের জীবনের নানা প্রয়োজন মেটাতে ও দায়িত্ব নেওয়ার।সংস্থা জানিয়েছে, ওই মেয়েদের সর্বাঙ্গীণ বিকাশের জন্য এবং তাদের জীবনকে সুন্দর ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে শিক্ষক, ক্রীড়া প্রশিক্ষক, যোগ প্রশিক্ষক, চিকিৎসা পরামর্শদাতা, দক্ষ কোচ ও মেন্টরের ব্যবস্থা করা হয় এবং ছোটো মেয়েদের শরীরের পুষ্টির চাহিদা পূরণ করার পাশাপাশি পড়া লেখার সামগ্রী এবং খেলাধুলার নানা জিনিস বছরভর সরবরাহ করার অঙ্গীকার করা হয়।হৃষিকেশ সাহার স্ত্রী বেলা সাহা এ প্রসঙ্গে বলেন, “আমার স্বামী নিজে যেমন একটি সুস্থ ও সার্থক জীবনযাপন করতে পছন্দ করতেন তেমনই প্রত্যেকের জন্য তিনি সেটাই কামনা করতেন। কারণ তিনি বিশ্বাস করতেন যে একটা সুস্থ ও সুখী সমাজ পরিচালনার জন্য এটা ভীষণভাবে দরকার।” শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর কর্ণধার তথা হৃষিকেশ সাহার পুত্র রূপক সাহা বলেন, “যদি কারোর কোনও সাহায্যের দরকার হত বাবা তাঁর দিকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিতেন।আর ঠিক এই কারণেই মানুষ তাঁকে আজও মনে রেখেছেন, তাঁকে স্মরণ করেন যাঁদের জীবন তিনি স্পর্শ করেছিলেন, যাঁদেরকে তিনি অনুপ্রাণিত করেছিলেন।”
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর আরেক ডিরেক্টর তথা হৃষিকেশ সাহার পুত্রবধূ অর্পিতা সাহা বলেন, এ কারণেই আমরা তাঁর জন্মবার্ষিকীকে স্বাস্থ্য শিবির, বার্ষিক ‘মেধা উৎসব’-এর মতো উদ্যোগ এবং এই বছর ‘দুর্গা অ্যান্ড ফ্রেন্ডস’-এর জন্য নতুন করে অঙ্গীকার নিয়ে আমরা তাঁকে স্মরণ করি।” তিনি বলেন, “এসব বিষয় তাঁর হৃদয়ের কাছাকাছি ছিল বলেই তার স্মৃতিতে দুর্গাদের জন্য পড়াশোনার সামগ্রী, অংকন সহ অন্যান্য শিল্পের সামগ্রী ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে I”এই ব্যবস্থাপনায় ও আজকের আয়োজনে শিশুদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...