Friday, April 24, 2026

ফেব্রুয়ারিতে রাজ্য বাজেট পেশ, জমা-খরচের হিসেব চাইল অর্থ দফতর

Date:

Share post:

আগামী আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ হবে ফেব্রুয়ারি মাসে। বাজেট প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে অর্থ দফতর (Finance Department)। চলতি আর্থিক বছরের জমা-খরচের হিসেব ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে রাজ্যের (State) সমস্ত দফতরকে নির্দেশ দিয়েছে অর্থ দফতর। চলতি আর্থিক বছরে কোনও দফতরে কাজ করতে গিয়ে যদি বাজেট বহির্ভূতভাবে অর্থ খরচ হয়ে থাকে তাও রিপোর্টে উল্লেখ করতে নির্দেশিকায় বলা হয়েছে। সেই খরচের পরিমাণ আগামী বছরের বাজেট বরাদ্দের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে।

অর্থ দফতরের এই নির্দেশিকার পরে সমস্ত দফতরে বাজেট (Budget) প্রস্তুতি নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আগামী বছর লোকসভা নির্বাচন। তাই এ বছর বিধানসভায়  তিনমাসের জন্য অন্তর্বর্তী বা ব্যয় মঞ্জুরি বাজেট পেশ করা হবে বলে জানা গেছে। লোকসভা ভোটের পর পূর্ণাঙ্গ বাজেট (Budget) পেশ করা হবে।

যে সব জনমুখী প্রকল্পের জন্য সরকারের সব থেকে বেশি টাকা খরচ হচ্ছে তার মধ্যে রয়েছে লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে রেশন, খাদ্যসাথী, কন্যাশ্রী, কৃষকবন্ধু। সব মিলিয়ে এই ধরনের প্রকল্পে বছরে ৮৪ হাজার কোটি টাকা খরচ হয় সরকারের। এছাড়াও রয়েছে বিভিন্ন উন্নয়ন ও পরিকাঠামো প্রকল্পের জন্য খরচ। করোনা মোকাবিলার জন্য গত বাজেটের মতো এবারেও বাড়তি সংস্থান রাখতে হচ্ছে অর্থ দফতরকে। মানুষের হাতে টাকার জোগান অব্যাহত রেখে অর্থনীতিকে সচল রাখা ও বাংলার আর্থসামাজিক পরিস্থিতির সামগ্রিক উন্নয়নই লক্ষ্য নবান্নের।


Related articles

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...