Thursday, May 14, 2026

কয়লা পা.চারকাণ্ডে ফের তৎপর CBI, কলকাতা-সহ রাজ্যের মোট ১২ জায়গায় জোর তল্লাশি

Date:

Share post:

ফের কয়লাপাচার মামলায় (Coal Smuggling) তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। বৃহস্পতিবার সাতসকালে কলকাতার (Kolkata) ভবানীপুরের পাশাপাশি আসানসোল (Asansol), কুলটি সহ রাজ্যের মোট ১২ জায়গায় একযোগে তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সূত্রের খবর, এদিন আসানসোলের কালু, দুর্গাপুরে সৌরভ কুমার এবং কলকাতার সিআইএসএফ কর্মী শ্যামল সিনহার বাড়িতে হানা দেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, কয়লাপাচার মামলায় আগে থেকেই সিবিআই-এর নজরে ছিলেন এই সকল ব্যক্তিরা। তবে এতদিন তাদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। কিন্তু বৃহস্পতিবার সকালে একেবারে আসানসোল সিবিআই বিশেষ আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে তদন্তে নেমে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

মূলত কয়লা পাচার মামলার কিংপিং অনুপ কুমার মাঝি অর্থাৎ লালার সঙ্গে এদের কী ঘনিষ্ঠতা ছিল। আদৌ এরা আর্থিকভাবে লাভবান হয়েছিল কী না তা খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান বলে খবর। পাশাপাশি কবে থেকে চলত এই ব্যবসা সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারী কর্তারা। অভিযোগ, আসানসোল চত্বর জুড়েই লালা তাঁর সিন্ডিকেট চালাতেন। অপরদিকে, এদিন সকালেই ভবানীপুরের একটি আবাসনে হানা দেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, লালা ঘনিষ্ঠ সিআইএসএফ-এর প্রাক্তন এক কর্মী শ্যামল সিনহা এই আবাসনে থাকেন। এদিন সকাল এগারোটা পর্যন্ত তাঁর আবাসনে তল্লাশি চালিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন ইডি আধিকারিকরা।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, লালার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন এদের প্রত্যেকেই। লালার কয়লা পাচারের টাকা এদের মাধ্যমে বাজারে বিনিয়োগ হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সিবিআই-র দাবি কয়লা পাচার মামলায় তাঁদের হাতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ। তবে কী ভাবে কয়লার কালো টাকা সুবিধাভোগীদের কাছে পৌঁছেছে তা এখনো খুঁজে বার করতে পারেননি তদন্তকারীরা।

 

 

 

Related articles

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...