Thursday, May 7, 2026

মৃত্যুর অনুমতি দিন: যৌন হেনস্থার শিকার হয়ে প্রধান বিচারপতিকে চিঠি মহিলা বিচারপতির

Date:

Share post:

বিচারক বিচার চাইছেন। কিন্তু পাচ্ছেন না। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনের কাছে যৌন হেনস্থার শিকার মহিলা বিচারপতি। ৬মাস আগে বিচার চেয়েছিলেন। পাননি। তাই নিজের জীবন শেষ করে দেওয়ার অনুমতি চেয়ে এবার দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে খোলা চিঠি পাঠালেন উত্তরপ্রদেশের এক নিম্ন আদালতে কর্মরত মহিলা বিচারক।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে ওই মহিলা বিচারপতি লিখেছেন, বহু দিন ধরে ন্যায়বিচার চেয়েও পাননি তিনি। তাই আর সুষ্ঠু তদন্তের করেন না। এই কারণে প্রধান বিচারপতির কাছে জীবন শেষ করে দেওয়ার অনুমতি চেয়েছেন। চিঠি প্রকাশ্যে আসার পর সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে এলাহাবাদ হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। খুব তাড়াতাড়ি সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

মহিলা বিচারক চিঠিতে অভিযোগ করেছেন, তাঁর উপর হওয়া নির্যাতনের তদন্তটুকুও হয়নি। “আমি যৌন হয়রানির শিকার হয়েছি। আমার সঙ্গে একেবারে আবর্জনার মতো ব্যবহার করা হয়েছে। আর তাই এই প্রাণহীন ও আত্মাহীন দেহকে বয়ে নিয়ে যাওয়ার আর কোনও মানে হয় না। দয়া করে সম্মানের সঙ্গে আমাকে আমার জীবন শেষ করার অনুমতি দিন।’’ একই সঙ্গে ওই চিঠিতে দেশের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মহিলাদের ‘সিস্টেমের বিরুদ্ধে লড়াই’ না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...