Wednesday, May 6, 2026

বঙ্গ বিজেপিতে ডামাডোল! অনুপম বলছেন ‘খেলা বাকি’, পাল্টা দিলেন সুকান্ত

Date:

Share post:

লোকসভা ভোট যত এগিয়ে আসছে, বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ততই চরমে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও জাতীয় সম্পাদক অনুপম হাজরার কলতলার কাদা ছোঁড়াছুঁড়ি অব্যাহত। অনুপমের বিরুদ্ধে রাজ্য নেতৃত্ব দিল্লির শীর্ষ নেতাদের নালিশ করতেই কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয় জাতীয় সম্পাদকের। এরপরই অনুপম বলেছিলেন ‘অনেক খেলা বাকি’। পাল্টা সুকান্তর কথায়, ‘খেলাধুলো শরীরের পক্ষে ভালো’। ফলে সিকিউরিটি ইস্যুতে রাজ‌্য বিজেপির সঙ্গে কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার দ্বন্দ্ব আরও বাড়ল বলেই মনে করছে গেরুয়া শিবির।

রাজ‌্য নেতাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করায় কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার নিরাপত্তা তুলে নেয় অমিত শাহের স্বরাষ্ট্র দফতর। এরপরই সোশ্যাল মিডিয়ায় অনুপমের মন্তব‌্য, ‘‘সিকিউরিটি তুলে নিতে অনুরোধ করেছিলাম, কীসের জন‌্য অনুরোধ করেছিলাম তা সময়ই বলবে। অনেক খেলা বাকি।’’

দলের কেন্দ্রীয় সম্পাদকের এই মন্তব্যের পালটা প্রতিক্রিয়ায় রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদারের খোঁচা, ‘‘উনি ফেসবুকে কী লিখেছেন জানি না। খেলাধুলো করা শরীরের পক্ষে ভাল।’’ অনুপমের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া প্রসঙ্গে সুকান্তর বক্তব‌্য, ‘‘কারা কারা নিরাপত্তা পাবেন, এই বিষয়টি আইবি ডিপার্টমেন্ট দেখে। তারাই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সুপারিশ করে।’’

আরও পড়ুন:প্রশ্নের মুখে রেলের র.ক্ষণাবেক্ষণ, হাওড়া – মুম্বই মেলের আত.ঙ্ক কাটলো না সকালেও

Related articles

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...