Monday, February 2, 2026

ডায়মন্ড হারবার জেলা পুলিশের মুকুটে সেরার পালক, কুর্নিশ সাংসদ অভিষেকের

Date:

Share post:

নিজের লোকসভা এলাকাকে বরাবরই প্রাধন্য দেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই জেলা পুলিশ (Police) সেরার শিরোপা পাওয়ায় স্বভাবতই আনন্দিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিজের এক্স হ্যান্ডেলে সেই খবর দিয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশকে অভিনন্দন জানালেন তিনি। রাজ্যের মধ্যে সবচেয়ে ভালো আইনশৃঙ্খলা রক্ষার তকমা পেয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ (Police)।

২০২২ সালের হিসেবে রাজ্যের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় সেরা পুলিশ জেলার পুরস্কার পেল ডায়মন্ড হারবার। এই পুলিশ জেলায় অপরাধের হার উল্লেখযোগ্য পরিমাণে কমে গিয়েছে। নিজের এক্স হ্যান্ডেলে জেলা পুলিশের প্রশংসায় উচ্ছ্বসিত অভিষেক লেখেন, “দারুণ খবর জানাতে পেরে আনন্দিত!
ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে ২০২২-এর জন্য ‘সেরা আইনশৃঙ্খলা রক্ষক জেলা’ হিসেবে সম্মানিত করা হয়েছে!
এটি আমাদের এলাকার অসাধারণ দলগত কাজ, সংকল্প এবং জন সচেতনার নিদর্শন।
যাঁরা এটি সম্ভব করেছেন প্রত্যেককে এর জন্য কুর্নিশ।”

প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে অপরাধমূলক অভিযোগ উঠছে। ডবল ইঞ্জিনের সরকার উত্তর প্রদেশে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লিতে অপরাধের সংখ্যা তালিকায় উপরের দিকে। সেখানে বাংলা তথা কলকাতা পাচ্ছে নিরপদতম শহরের তকমা। এবার ডায়মন্ড হারবারের পুলিশ ও প্রশাসনের দক্ষতাও সেরার শিরোপা ছিনিয়ে আনল। যে বছরের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়েছে, তখন ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার ছিলেন ধৃতিমান সরকার। এখন তিনি পশ্চিম মেদিনীপুরের দায়িত্বভার সামলাচ্ছেন। সেই সময়েই ডায়মন্ড হারবারের অপরাধ মাত্রা ব্যাপক হারে কমে গিয়েছে বলেই এই পুরস্কার পেয়েছে জেলা পুলিশ।

spot_img

Related articles

হামলার দায় শিকার বিষ্ণোই গ্যাং-এর! ‘বাড়াবাড়ি’ নিরাপত্তা সিংঘম-পরিচালকের

খুনের উদ্দেশ্য নিয়েই হামলা চালানো হয়েছিল সিংঘম-পরিচালক রোহিত শেট্টীর বাড়িতে (Film director Rohit Shetty)। ইতিমধ্যেই হামলার দায় শিকার...

আটকে গেল পারদ চড়া: কুয়াশায় জেরবার গোটা বাংলা

মাঘের শুরু থেকে বাংলায় ঠাণ্ডা কমা শুরু হলেও ফেব্রুয়ারির শুরুতে আটকে গেল তাপমাত্রার বৃদ্ধি। উত্তর ভারত জুড়ে পশ্চিমী...

বাংলা থেকে আসা মানুষদের পেশি দেখাচ্ছে দিল্লি পুলিশ! সকালেই বঙ্গভবনে মমতা

নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর প্রক্রিয়ায় চারিদিক থেকে জর্জরিত বাংলার মানুষ। মৃত্যু হয়েছে অন্তত ১৫০ জনের। সোমবার যখন...

তারকাদের পিছনে ফেললেন দলাই লামা! ৯০ বছরে গ্র্যামি জয়

এই পুরস্কার পেতে কত তারকা কত লড়াই চালান। কত নতুন প্রতিভা নতুন নতুন উদ্ভাবনের চেষ্টা মাথা কুটে মরেন।...