Saturday, May 16, 2026

মানবিক মুখ্যমন্ত্রী, তিন দিনের মধ্যেই ইটিন্ডার দু.র্ঘটনায় মৃ.তদের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের

Date:

Share post:

মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষের প্রতি যে মুখ্যমন্ত্রী সব রকমভাবে প্রতিশ্রুতিবদ্ধ সেই কথা প্রমাণ হল আরও একবার। তাঁর ঘোষণা মত ঘটনার তিন দিনের মধ্যেই আর্থিক সাহায্য পেলেন বসিরহাটে ইট ভাটার চিমনি ভেঙে মৃতদের পরিবার। মুখ্যমন্ত্রীর নির্দেশমত রবিবার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী মৃতদের পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়ে জানিয়েছিলেন, ইট ভাটায় চিমনি দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। সেই মতোই রবিবার মৃত হাফিজুল ইসলাম মন্ডল এবং অসিত ঘোষের পরিবারের হাতে চেক তুলে দেন নারায়ণ গোস্বামী। অপর মৃত দুই ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা হওয়ায় তাদের বাড়িতে চেক পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে রাজ্য সরকারের তরফে। অপরদিকে আহত তিনজনকেও ৫০হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে। তাদের বাড়িতেও পৌঁছে যাবে চেক।

এদিন নারায়ণ গোস্বামী প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়ে জানান, মৃতদের পরিবাররা যাতে সব রকম সরকারি প্রকল্পের সুবিধা পায় সে বিষয়ে নজর দিতে। এছাড়াও স্থানীয় বিধায়ককে তিনি নির্দেশ দিয়েছেন এই মৃতদের পরিবারের পাশে সর্বাত্মকভাবে থাকতে। তাদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে। একই সঙ্গে মৃতদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের যাতে ব্যবস্থা করা যায় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার বসিরহাটের ইটিন্ডা এলাকায় বয়লারে আগুন দেওয়ার পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চিমনি। গোটা ঘটনায় আকস্মিকভাবে মৃত্যু হয় চারজনের, গুরুতর জখম হয়েছেন তিনজন এবং বাকি আহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ২৫ জনের মত।

আরও পড়ুন- রোহিতের অপমান, মুম্বইয়ের মেন্টর পদ থেকে কি সরে যাচ্ছেন সচিন তেন্ডুলকর? জল্পনা তুঙ্গে

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...