Saturday, May 16, 2026

পুলিশকে কাজ করতে দিচ্ছেন না: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফের তোপ রাজ্যপাল আরিফের

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে রাজ্য-রাজ্যপাল সংঘাত ততই চরম আকার নিচ্ছে বাম শাসিত কেরল রাজ্যে। এবার রাজ্যের পুলিশকে কাজ করতে না দেওয়ার বিস্ফোরক অভিযোগ করলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। নাম না করে মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে রাজ্যপাল বললেন, কেরলের পুলিশ দেশের মধ্যে সেরা কিন্তু তাঁদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি।

সম্প্রতি কান্নুরে রাজ্যপালের যাত্রাপথে এসএফআই-এর বিক্ষোভের ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তুলেছিলেন রাজ্যপাল। সেই ঘটনার রেশ টেনে এদিন আরিফ মহম্মদ খান বলেন, কান্নুরের ঘটনায় যিনি প্ররোচনা দিয়েছিলেন তিনি এখন আমার পেছনে লেগেছেন। এই মানুষটি যিনি কান্নুরে সমস্যা সৃষ্টি করেছিলেন ভেবেছেন আমাকে হুমকি দেবেন। কিন্তু আমাকে ভয় পাওয়ানো যাবে না।”

এদিকে কালিকট বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের বিরুদ্ধে ব্যানার পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে এসএফআইয়ের বিরুদ্ধে। পুলিশ এসে তা নামিয়ে দিলে ফের এসএফআইয়ের ছাত্র সংগঠন তা নতুন করে লাগিয়ে দেয়। এবং রাজ্যপালকে ‘সঙ্ঘী’ বলে তোপ দাগে। এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল। অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের পুলিশই ব্যানারগুলি লাগিয়েছে।

Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...