Thursday, June 4, 2026

মহুয়ার বাংলো ছাড়ার মামলায় এখনই হস্তক্ষেপ করতে নারাজ দিল্লি হাই কোর্ট

Date:

Share post:

মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। এবার সাংসদ হিসাবে পাওয়া সরকারি বাংলো ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে গেছেন মহুয়া। সোমবারই তিনি কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। আজ, মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। মামলায় স্থগিতাদেশ দিল দিল্লি হাই কোর্ট। সুপ্রিম কোর্টের সঙ্গে ‘সংঘাত’ এড়াতেই এই নির্দেশ বলে জানালেন বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ।

রিট পিটিশন দাখিল করে মহুয়া আবেদন করেন, ২০২৪ সালের লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা পর্যন্ত যাতে তিনি সরকারি বাংলোয় থাকতে পারেন, সেই নির্দেশ দিক আদালত। মহুয়ার আইনজীবী জানান, যদি তাঁর মক্কেলকে সংশ্লিষ্ট সময়ের জন্য বাংলোয় থাকার অনুমতি দেওয়া হয়, তা হলে বর্ধিত সময়ের জন্য প্রযোজ্য যে কোনও খরচ দিতেও প্রস্তুত।

এদিন বিচারপতির পর্যবেক্ষণ, মহুয়া লোকসভা থেকে তাঁর বহিষ্কারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন। সেই মামলার শুনানি এখনও হয়নি। এখন সরকারি বাংলো নিয়ে যদি হাই কোর্ট কোনও নির্দেশ দেয়, তবে সুপ্রিম কোর্টের বিচারপ্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে। তাই আপাতত ওই মামলায় স্থগিতাদেশ দেওয়া হল।  হাই কোর্টের যুক্তি, এখনই বাংলো নিয়ে আদালত কোনও নির্দেশ দিলে সেটা সরাসরি সুপ্রিম কোর্টের শুনানির উপর প্রভাব ফেলতে পারে।

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...