Wednesday, June 24, 2026

প্যালেস্টাইনের সমর্থনকারী ‘হুথি’কে রুখতে ১০ দেশের জোট গঠন আমেরিকার

Date:

Share post:

গাজার মাটিতে ইজরায়েলের হামলার প্রতিবাদে ইজরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। যার ফলস্বরূপ ওই রুটে জাহাজ চলাচল বন্ধ করেছে বিশ্বের একাধিক বড় সংস্থা। এহেন পরিস্থিতিতে ইজরায়েলের সহায় হয়ে পাশে দাঁড়াল আমেরিকা। লোহিত সাগরে হুথিদের হামলা রুখতে ১০ দেশকে নিয়ে গঠন করা হল নিরাপত্তা বাহিনী। সোমবার এই বাহিনী গঠন করেন মার্কিন প্রতিরক্ষাসচিব লয়েড অস্টিন। এবং জানান, ওই অঞ্চল ও আরব উপসাগরে বাণিজ্যিক পণ্যবাহী জাহাজকে সুরক্ষা দিতেই এই বাহিনী গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদে লোহিত সাগরে জাহাজ চলাচলে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এই হুথি বাহিনী। গত কয়েকদিনে ইজরায়েলগামী একাধিক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে তারা। পরিস্থিতি এমন পর্যায়ে যে ওই পথে যাত্রা করতে চাইছে না কোনও জাহাজ। এই ঘটনায় লোহিত সাগরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাজারে তেলে দাম বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের তেলবাহী জাহাজের বড় একটি অংশ সেখান দিয়েই চলাচল করে। এই পরিস্থিতিতে আমেরিকার তরফে ১০ দেশকে সঙ্গে নিয়ে বাহিনী গঠন কিছুটা স্বস্তির হলেও উদ্বেগ কাটছে না। ওদিকে পাল্টা হুথিদের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকার নেতৃত্বাধীন এ বাহিনীর কোনো প্রয়োজনীয়তা লোহিত সাগরে নেই। কারণ ইজরায়েলগামী ছাড়া সব জাহাজই সেখানে নিরাপদ। তারা আরও জানিয়েছে, যদি ইজরায়েল গাজায় হামলা বন্ধ করে দেয় তাহলে তারাও হামলা বন্ধ করে দেবে।

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...