Saturday, March 14, 2026

দিদির কাছে কংগ্রেসের ক্ষো.ভ উ.গরে দিলেন অখিলেশ

Date:

Share post:

কংগ্রেসের ‘দাদাগিরি’র জন্যই মধ্যপ্রদেশ হাতছাড়া। I.N.D.I.A. জোটের বৈঠকের আগ তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করে এই অভিযোগ জানিয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। মঙ্গলবার, জোটের বৈঠকের আগে দুপুরে মমতার সঙ্গে দেখা করেন অখিলেশ। সেই তিনি এই অভিযোগ করেন বলে সূত্রের খবর।

অখিলেশের সঙ্গে বরাবরই সুসম্পর্ক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০২১-এর নির্বাচনের আগে রাজ্যে প্রচারে এসেছিলেন SP নেত্রী তথা সাংসদ জয়া বচ্চন ও নেতা কিরণময় নন্দ। তৃণমূলকে সমর্থন জানিয়ে রাজ্যে প্রার্থীও দেয়নি তাঁরা। একইভাবে উত্তরপ্রদেশের নির্বাচনে প্রার্থী দেয়নি তৃণমূল। আর অখিলেশের হয়ে প্রচারে গিয়েছিলেন তৃণমূল সভানেত্রী। এই পরিস্থিতিতে এদিন ‘দিদি’ মমতার সঙ্গে দেখা করে নিজের অসন্তোষ প্রকাশ করে অখিলেশ। সূত্রের খবর, অখিলেশ বলেন, “মধ্যপ্রদেশে কয়েকটি আসন চেয়েছিলাম। কিন্তু কংগ্রেস ছাড়েনি। ছাড়লে মধ্যপ্রদেশে হারত না।“ এরপরেই তুমুল ক্ষোভ প্রকাশ করে অখিলেশ বলেন, “এত জেদ কিসের, বুঝতে হবে, জমিদারি এখন আর নেই!” কংগ্রেসের বিরুদ্ধে স্পষ্টতেই দাদাগিরির অভিযোগ তুলে মমতা দিদি-র কাছে মনের কথা প্রকাশ করে ফেলেন অখিলেশ। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়।

এরপর ইন্ডিয়া জোটের বৈঠকের শুরুতেই কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলেন সমাজবাদী পার্টির নেতা। সদ্য শেষ হওয়া মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কাছে অল্প কয়েকটি আসন চেয়েছিল সপা। অভিযোগ তা দিতে অস্বীকার করে কংগ্রেস। এরপর মধ্যপ্রদেশে সব আসনে প্রার্থী দেয় অখিলেশ যাদবের দল। সদ্য শেষ হওয়া সেই নির্বাচনে কংগ্রেসের অসহযোগিতা মূলক মানসিকতা তুলে ধরে সরব হন অখিলেশ। জোটের চতুর্থ বৈঠকের শুরুতেই এই ইস্যু তুলে ধরে কংগ্রেসের উপর চাপ বজায় রাখল বাকি বিরোধী গোষ্ঠী।

spot_img

Related articles

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...