Friday, May 15, 2026

পান্নুন হত্যার ষড়যন্ত্র: ভারতীয় গ্রেফতারিতে অবশেষে মুখ খুললেন মোদি

Date:

Share post:

আমেরিকার মাটিতে খালিস্থানি জঙ্গিনেতা গুরুপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে গ্রেফতার করা হয়েছে নিখিল গুপ্তাকে। সেই ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানালেন, এবিষয়ে কারও কাছ থেকে কোনও তথ্য পেলে অবশ্যই সেটা খতিয়ে দেখা হবে।

আমেরিকার মাটিতে খালিস্থানি জঙ্গিনেতা গুরুপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে নিখিল গুপ্তার দিকে আঙুল তোলে মার্কিন রিপোর্ট। এই ঘটনায় ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করে আমেরিকা। এদিকে আমেরিকার নির্দেশে ৩০ জুন নিখিলকে গ্রেপ্তার করে চেক প্রজাতন্ত্রের পুলিশ। তার পর তাঁকে মার্কিন প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। সেখানেই তাঁর বিচার চলছে। অভিযোগ প্রমাণ হলে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড পেতে পারেন নিখিল। এই অবস্থায় ন্যায়বিচার চেয়ে ভারতের দ্বারস্থ নিখিল গুপ্তা। শীর্ষ আদালতের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, ছুটির পর আদালতের কাজ শুরু হলেই এই মামলার শুনানি হবে। আগামী ৪ জানুয়ারি থেকে এই আবেদনের শুনানি শুরু হওয়ার কথা। তার আগেই দীর্ঘ নীরবতা ভেঙে এই প্রসঙ্গে মুখ খুললেন মোদি।

বুধবার নিখিল গুপ্তা প্রসঙ্গে মুখ খুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, “যদি কেউ আমাদের কোনও তথ্য দেন, তাহলে নিশ্চয়ই আমরা তা খতিয়ে দেখব। যদি আমাদের কোনও নাগরিক কোনও ভালো বা খারাপ কিছু করেন, আমরা তা খতিয়ে দেখতে প্রস্তুত। আইনের শাসনের প্রতি আমরা দায়বদ্ধ।”

Related articles

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...