Saturday, April 4, 2026

রাজনৈতিক সৌজন্য: পা কেমন আছে? দেখা হতেই মমতার সঙ্গে কুশল বিনিময় মোদির

Date:

Share post:

রাজনৈতিক সৌজন্য দেখাতে কখনও কসুর করেননি তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজনৈতিক ভাবে বিপরীত মেরুতে থাকা নেতৃত্বের সঙ্গেও তিনি সৌজন্য দেখিয়েছেন। বুধবার, তাঁকেও সৌজন্য দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। বাংলার বকেয়া আদায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সংসদ ভবনে যান বাংলার মুখ্যমন্ত্রী। সেখানেই দেখা হতে মমতার পায়ের ব্যথা সম্পর্কে জানতে চান মোদি। জবাবে মুখ্যমন্ত্রী জানান, এখন পায়ের অবস্থা আগের চেয়ে অনেক ভাল। মোদি কেমন আছেন, জানতে চান মমতাও। নিজের দফতরও মুখ্যমন্ত্রীকে ঘুরিয়ে দেখান প্রধানমন্ত্রী।

সূত্রের খবর ওই কুশল বিনিময়ের পরেই বৈঠক শুরু হয়। যেখানে বাংলার প্রাপ্যর দাবিতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ অন্যান্য সাংসদরা। মিনিট পঁচিশেক বৈঠক চলে।

পঞ্চায়েত ভোটের প্রচারের সময় উত্তর থেকে ফেরার পথে হেলিকপ্টার বিপর্যয়ে পায়ে আঘাত পান তৃণমূল সভানেত্রী। এর পরে স্পেন সফরেও ওই পায়ে ফের চোট পান। ২৪ সেপ্টেম্বর এসএসকেএম হাসপাতালে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। সেই থেকে এক মাসের বেশি সময় ধরে বাড়িতে থেকেই কাজ করেন মমতা। প্রশাসনিক কাজের পাশাপাশি দুর্গাপুজোর উদ্বোধনও ভার্চুয়াল মাধ্যমে করেন বাড়ি থেকেই। রেড রোডে কার্নিভালের দিন প্রথম বাড়ি থেকে বার হন। তার পর থেকে নিয়মিত কাজ, জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী। তবে এর মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা হয়নি। বুধবার মুখোমুখি দেখা হতেই মমতার পায়ের চোটের বিষয়ে খোঁজ নেন মোদি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...