Saturday, May 16, 2026

লোকসভা ভোটের আগে ‘ত্রু.টি সংশোধন’-এর চেষ্টায় সিপিএম, চিঠি গেল পার্টি সদস্যদের কাছে

Date:

Share post:

লোকসভা, বিধানসভা – সর্বত্রই শূন্য়ে নেমে গিয়েছে সিপিআইএম তথা বামেরা (Left Front)। আরও একটা লোকসভা নির্বাচন আসন্ন। তার আগে ফের জেগে ওঠার চেষ্টায় সিপিএম (CPIM)। আর সেই পথে এবার নিজেদের ত্রুটির দিকে নজর রাজ্য নেতৃত্বের। চিঠিতে নিচুস্তরের কর্মীদের ত্রুটি সংশোধনের বার্তা দিল নেতৃত্ব।

এর আগে জেলাস্তরের বৈঠকে উঠে আসে নিচুস্তরের কর্মীদের জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার তত্ত্ব। স্থানীয় ইস্যু নিয়ে আন্দোলন সংঘটিত করতে না পারার অভিযোগ উঠেছে নিচু তলার কর্মীদের বিরুদ্ধে। স্থানীয় ইস্যু ঠিকমতো বুঝতে না পারায় নিচুস্তরের মানুষদের সংগঠিত করা সম্ভব হয়নি। মানুষের দাবি আদায়ের জন্য জোরালো আন্দোলন গড়ে তুলতেও ব্যর্থ হয়েছে নিচুতলার কর্মীরা। এই সব ত্রুটি সংশোধন করে লোকসভা ভোটের আগে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বামেরা। সেই সব তালিকা দিয়ে নিচুস্তরের কর্মীদের চিঠি পাঠালো রাজ্য নেতৃত্ব।

লোকসভা ও বিধানসভা ভোটের পর্যালোচনায় বারবার দেখা গিয়েছে বাম ভোট রামে চলে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী শক্তি হিসাবে সামনে এসেছে বিজেপি (BJP)। সেই ব্যর্থতার দায় পুরোপুরি নিচুতলার কর্মীদের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা গিয়েছে পার্টির চিঠিতে। জনসংযোগ বা মাঠে নেমে লড়াই করার ক্ষেত্রে সামনে নিচুতলার কর্মীদের এগিয়ে দিয়ে সিপিএম নেতৃত্ব লোকসভা ভোটের লড়াইয়ের ময়দানে টিকে থাকার লড়াই চালাচ্ছে।

আরও পড়ুন- ISI-এর নিরাপত্তায় পাকিস্তানেই ঘাঁটি মুম্বই হামলার মাস্টারমাইন্ড টাইগার মেমনের

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...