Saturday, March 14, 2026

কতদিন রাজ্যে জাঁকিয়ে শীত? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

শীতের (Winter) রাস্তা আটকে দাঁড়াবে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প। যার জেরে বড়দিনে কলকাতার (Kolkata) পারদ পৌঁছতে পারে ১৭ ডিগ্রিতে। ১৪-১৫ ডিগ্রিতে পৌঁছতে পারে জেলার তাপমাত্রা (Temperature)। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি। এই তাপমাত্রা দ্রুত স্বাভাবিকের উপরে উঠবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

নিম্নচাপ আর ঘূর্ণিঝড়ের রেশ কাটিয়ে ডিসেম্বরের মাঝামাঝি সময় শীতের আমেজ পেতে শুরু করেছিল বঙ্গবাসী। নভেম্বর মাসে ঠান্ডার মজা না পেলেও ডিসেম্বরে ঠান্ডার আমেজ পেতে শুরু করেছিল বঙ্গবাসী। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হল না। আবার উষ্ণতা বাড়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস।

অন্যদিকে, পাহাড়ে ফের তুষারপাতের পূর্বাভাস আলিপুরের। হাওয়া অফিস জানিয়েছে, ফের বরফ পড়তে পারে দার্জিলিং, সিকিমের উঁচু অংশে। নতুন করে বরফ সাদা হতে পারে সন্দাকফু-ফালুট, উত্তর ও পূর্ব সিকিম।

 

 

 

spot_img

Related articles

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...