Saturday, March 14, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইএসএল-এর ম‍্যাচে মুম্বই সিটি এফসির কাছে ২-১ গোলে হারল মোহনবাগান সুপার জায়েন্ট। এর ফলে এবারের আইএসএলে এই প্রথম হারল জুয়ান ফেরান্দোর দল। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকল মোহনবাগান।

২) মোহনবাগান এবং মুম্বই এফসি ম্যাচে লালকার্ড দেখিয়ে আলোচনার কেন্দ্রে রেফারি রাহুল গুপ্ত। তাঁর ম্যাচ পরিচালনায় ক্ষুব্ধ দুই শিবিরই। বিরক্তি থাকলেও নিয়ম অনুযায়ী মুখ খুললেন না দু’দলের কোচই।

 

৩) কোটি কোটি সমর্থকের প্রিয় ক্রিকেটারের নাম হয়তো বিরাট কোহলি। কিন্তু তাঁর প্রিয় ক্রিকেটার কে? বিরাট নিজেরই একটি সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন তাঁর প্রিয় খেলোয়াড়ের নাম। আর তিনি হলে সচিন তেন্ডুলকর। এমনটাই জানান কোহলি।

৪) গুজরাত টাইটান্স কর্তৃপক্ষের সঙ্গে বিবাদের জন্য পুরনো ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। আইপিএল জয়ী অধিনায়কের সঙ্গে গুজরাতের ঠিক কী সমস্যা হয়েছিল, তা এত দিনে জানা গেল। যা নিয়ে মুখ খুলেছেন গুজরাত কোচ আশিস নেহরা।

৫) দুবাইয়ে আইপিএলের নিলামে দিল্লি ক্যাপিটালসের টেবিলে ছিলেন ঋষভ পন্থ।নিলামের দিন দুবাইয়ে ছিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিলাম পর্ব মেটার পরই ধোনির কাছে ছুটে যান পন্থ।

 

 

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...