Saturday, June 27, 2026

অনুষ্ঠান করতে যাওয়ার পথে বড়সড় দু.র্ঘটনার কবলে পৌষালী! কেমন আছেন সঙ্গীতশিল্পী?

Date:

Share post:

অনুষ্ঠান করতে যাওয়ার পথে আচমকাই বড়সড় দুর্ঘটনার (Accident) কবলে সঙ্গীতশিল্পী (Singer) পৌষালী বন্দ্যোপাধ্যায় (Poushali Banerjee)। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় আচমকাই চোখে পড়ে একটি ভয়ংকর দৃশ্য। ক্যাপশনে লেখা গাড়ি দুর্ঘটনার কবলে সংগীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। কালো রঙের এসইউভি সামনে থেকে একেবারে দুমড়ে গিয়েছে বলে দেখা যায়। সূত্রের খবর, শুক্রবার সকালে অনুষ্ঠানে যাওয়ার পথে বেথুয়াডহরির কাছে নাকাশিপাড়ায় তাঁর মিউজিশিয়নদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। একটি গাড়ি পিছন থেকে এসে ধাক্কা মারে পৌষালীর মিউজিশিয়নদের গাড়িকে। তবে সঙ্গীতশিল্পীর চোট লাগলেও তা গুরুতর নয় বলে জানা গিয়েছে।

এদিকে এদিন সঙ্গীতশিল্পীর দুর্ঘটনার খবর সামনে আসতেই একের পর এক মেসেজের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে পরে সংবাদমাধ্যমকে পৌষালী জানান, মিউজিশিয়ানদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। তাঁদের লেগেছে। বেথুয়াডহরির কাছে নাকাশিপাড়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এদিন একটি থার এসে পিছন দিক থেকে আমাদের মিউজিশিয়ানের গাড়িতে ধাক্কা মারে। তবে পৌষালী জানান, এদিন অনুষ্ঠান করতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এখন অবশ্য সব ঠিক আছে। মিউজিশিয়ান বিশেষ করে সাউন্ড ম্যানের চোট লেগেছে। যিনি আমাদের গাড়ি চালাচ্ছিলেন, সেই অরবিন্দ ভাইয়ারও লেগেছে। নাকাশিপাড়ার কাছে একটা ক্লিনিকে নিয়ে গিয়ে ইনজেকশনও দিতে হয়েছে তাঁকে।

উল্লেখ্য, বাংলায় পৌষালীর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাঁর লোকগান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন অনেকেই। এদিন দুর্ঘটনার খবরে চিন্তায় ছিলেন গায়িকার ভক্তরা। কিন্তু সকলকে আশ্বস্ত করে জানানো হয়, ভালো আছেন পৌষালী। শুক্রবারের অনুষ্ঠানের জন্য প্রস্তুত গায়িকা।

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...