Wednesday, June 24, 2026

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বি.ক্ষোভের জের! একাধিক ধারায় মামলা দায়ের পুলিশের

Date:

Share post:

শুক্রবার চাকরিপ্রার্থীদের (Job Aspirants) কালীঘাট অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। আচমকাই পুলিশের নজর এড়িয়ে কালীঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রীর বাড়ির প্রায় ২০০ মিটার দূরত্বে পৌঁছে গিয়েছিলেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। শুক্রবার রাতে লালবাজার (Lalbazar) সেন্ট্রাল লক আপে কাটিয়েছেন চাকরিপ্রার্থীরা। তবে পুলিশের তরফে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে খবর। শনিবারই তাঁদের আলিপুর সিজেএম আদালতে পেশ করা হবে। ৬০ জন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মধ্যে ৪ জন পুরুষ ও বাকি ৫৬ জন মহিলা বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ১৮৬, ১৪৯, ২৮৩, ১৮৮ ও ৩৪১ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

সরকারি কর্মচারীকে তাঁর দায়িত্ব পালন থেকে বিরত রাখার জন্য আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার অভিযোগ, স্বেচ্ছায় কোনও সরকারি কর্মচারীকে তাঁর সরকারি কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ, বেআইনি সমাবেশ ও সমাবেশের সদস্য থাকার মতো গুরুতর অভিযোগ উঠেছে চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, কালীঘাট থানা থেকে ইতিমধ্যেই ধৃতরা যে এলাকার বাসিন্দা, সেই এলাকার সংশ্লিষ্ট থানাগুলিকে গ্রেফতারির বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় থানাগুলিকে বলা হয়েছে পরিবারের সঙ্গে যোগাযোগ করে গ্রেফতারির কথা জানিয়ে দেওয়ার জন্য।

তবে এদিন বিক্ষোভস্থলে পুলিশ বাধা দিলে চাকরিপ্রার্থীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপরই চাকরিপ্রার্থীরা গাজোয়ারি করলে তাদের তোলা হয় প্রিজন ভ্যানে। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে চাকরিপ্রার্থীরা।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...