Sunday, June 14, 2026

নয়ডার আইটি সংস্থায় বড়সড় দু.র্ঘটনা! আচমকাই হু.ড়মুড়িয়ে ছিড়ে পড়ল লিফট

Date:

Share post:

ফের অফিসের (Office) লিফট (Lift) ছিঁড়ে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। দুর্ঘটনায় গুরুতর জখম ৯ কর্মী। সূত্রের খবর, অফিস ছুটি হওয়ার পর নীচে দড়ি ছিঁড়ে পড়ে লিফটটি। শুক্রবার নয়ডার (Noida) সেক্টর ১২৫-র রিভার সাইড টাওয়ারের দুর্ঘটনা। জানা গিয়েছে, এদিন আট তলা থেকে ছিড়ে পড়ে লিফটটি। ভিতরে ছিলেন ৯জন তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী, সকলেই গুরুতর আহত হন। বর্তমানে আইসিইউ-তে ভর্তি রয়েছেন ৫ জন।

পুলিশের তরফে জানানো হয়েছে, আহত ৯ জনই এরাস্মিথ টেকনোলজির কর্মী। বিকেল সাড়ে ৫টায় অফিস ছুটি হলে ৫টা ৪৫ মিনিট নাগাদ তাঁরা ৮ তলা থেকে লিফটে ওঠেন। এরপরই আচমকাই ছিড়ে পড়ে লিফটটি। এদিকে আহত ৯ জনের মধ্যে ৫ জনই গুরুতর আহত হয়ে আইসিইউ-তে ভর্তি। তাঁদের হাতে ও পায়ে গুরুতর চোট লেগেছে। বাকি ৪ জনও গুরুতর আহত, তবে বর্তমানে তাঁরা স্থিতিশীল রয়েছেন। তবে আচমকা কীভাবে লিফটটি ছিড়ে পড়ল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যে ঘটনায় লিফটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা দুই কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ। তবে এদিনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

 

 

 

 

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...