Sunday, May 31, 2026

ভারতে গরু পূজ্য, গো-হত্যা ঈশ্বর ক্ষমা করবে না: বলল গুজরাট হাইকোর্ট

Date:

Share post:

গরুকে ঈশ্বর জ্ঞানে পুজো করা হয় ভারতে। ফলে এখানে গোহত্যা বা গরুর উপর কোনও অত্যাচার হলে ঈশ্বর আমাদের ক্ষমা করবে না। এক মামলার শুনানিতে এমনটাই জানালো গুজরাট হাইকোর্ট।

দিনে দিনে গরুর সংখ্যা ব্যপক বৃদ্ধি পাচ্ছে মোদির রাজ্য গুজরাটে। রাস্তাঘাটে গরুর ব্যপক বৃদ্ধিতে ঘটছে দুর্ঘটনা। বয়স্ক গরুদের রাস্তায় ছেড়ে দেওয়ার ঘটনায় এমন যুক্তি দিয়ে মামলা দায়ের হয়েছিল আদালতে। শুক্রবার এই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি আশুতোষ শাস্ত্রী এবং বিচারপতি হেমন্ত প্রচ্ছকের পর্যবেক্ষণ, রাস্তা-ঘাটে মৃত গরু পড়ে থাকা ঠিক নয়। বস্তুত, কিছু দিন আগে খেড়া জেলায় এমনই একটি ঘটনা ঘটেছিল। সেই উদাহরণ টেনে গুজরাট হাই কোর্ট বলে, “এ জন্য ভগবান আমাদের ক্ষমা করবেন না। মানুষের ‘আরামের’ জন্য প্রাণীহত্যা অপরাধ। বা যেখানে সেখানে তাদের দেহ পড়ে থাকাও ঠিক নয়।”

মোদির রাজ্য গুজরাটে বয়স হয়ে যাওয়া গরুদের রাখার জন্য গোয়াল রয়েছে। কিন্তু সেখানে দিনে দিনে গরুর সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেতে শুরু করেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে গোয়ালে এত সংখ্যক গরু রাখাই দুষ্কর হয়ে পড়েছে বলে আদালতকে জানিয়েছে সরকার। এদিকে ঘরছাড়া গরুদের আক্রমণে প্রাণহানীর ঘটনা ঘটায় রাজ্য সরকার এবং প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননারও মামলা হয়। সেই আবেদনে রাজ্যে ট্র্যাফিক আইন নিয়ন্ত্রণে ব্যর্থতার কথাও তুলে ধরা হয়। গোটা ঘটনায় আদালতের ভর্ৎসনার মুখেও পড়ে গুজরাট সরকার। কেন গবাধি পশুদের ঠিকঠাক ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলল আদালত।

Related articles

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...