Monday, May 11, 2026

কোভিডে রেফার নিয়ে কড়া নির্দেশ স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

জেলা হাসপাতাল থেকে কলকাতায় রেফারের প্রবণতা কমানোর নির্দেশ রাজ্য স্বাস্থ্য দফতরের। সেই জন্য জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিকে কোভিডের সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হল রাজ্য স্বাস্থ্য দফতরের (WBHFW) পক্ষ থেকে।

শুক্রবারই রাজ্যের সব হাসপাতাল, মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে ভিডিও কনফারেন্স করেন রাজ্য স্বাস্থ্যসচিব (health secretary) নারায়ণস্বরূপ নিগম। সেখানে শ্বাসকষ্ট জনিত রোগ বা কোভিড আক্রান্তদের কলকাতায় রেফারের (refer) সংখ্যা একেবারে কমিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। এর ফলে রোগী ও শিশুমৃত্যুর সম্ভাবনা অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে বলেই দাবি স্বাস্থ্য দফতরের।

তবে জেলা হাসপাতাল বা মেডিক্যাল কলেজগুলিকে এই বিষয়টি পালন করার জন্য দরকার হাসপাতালগুলিতে পর্যাপ্ত আইসোলেশন বেড এবং কোভিড পরীক্ষার যথেষ্ট সুযোগ। শুক্রবার হাসপাতালগুলিকে বেড ও আরটিপিসিআর পরীক্ষার (RTPCR test) ব্যবস্থা তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়।

রাজ্যে এখনও কোভিড আক্রান্তের সংখ্যায় তেমন বৃদ্ধি নেই। এখনও পর্যন্ত আক্রান্ত ৮ জন। তাদের কোভিডের প্রকৃতি জানার জন্য নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি কেন্দ্র সরকারের পক্ষ থেকেও কোভিড নিয়ে শুধুই সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে উৎসবের মরশুমে সতর্ক থাকতে চায় রাজ্য স্বাস্থ্য দফতর। পাশাপাশি কোনও আতঙ্ক না ছড়িয়ে সবধরনের প্রস্তুতি নিয়ে রাখাই উদ্দেশ্য রাজ্য সরকারের।

Related articles

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...

ISL: জয়ে ফিরতে মরিয়া বাগান, হাবাসহীন ইন্টার কাশীকে নিয়ে সতর্ক লোবেরা

শেষ ল্যাপের আইএসএলের(ISL) লড়াই। এবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রবলভাবেই আছে মোহনবাগান(Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার কাশীর...

দু’মাসে শেষ করতে হবে তদন্ত! মোথাবাড়ি কাণ্ডে NIA-কে সুপ্রিম নির্দেশ

মালদহের মোথাবাড়ি (Mothabari Case in Malda) মামলায় এবার এনআইএ-কে (NIA) দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme...

ডিএ-সপ্তম পে কমিশন নিয়ে আলোচনা আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকে: জানালেন মুখ্যমন্ত্রী

ফের আগামী সোমবার নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক। সোমবার, বিজেপি (BJP) সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের শেষে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...